× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্টেশনে বোমাতঙ্ক, পরিত্যক্ত ব্যাগে মিলল ইটের টুকরো

কুষ্টিয়া প্রতি‌বেদক

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬ ১৯:৫৭ পিএম

কুষ্টিয়ার একটি রেলওয়ে স্টেশনে বোমাতঙ্ক, পরে পরিত্যক্ত ব্যাগে মিলল ইটের টুকরো। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুষ্টিয়ার একটি রেলওয়ে স্টেশনে বোমাতঙ্ক, পরে পরিত্যক্ত ব্যাগে মিলল ইটের টুকরো। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুষ্টিয়ার একটি রেলওয়ে স্টেশনে পরিত্যক্ত দুটি শপিং ব্যাগকে ঘিরে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে শহরের কোর্ট স্টেশনের নকশীকাঁথা মেইল ও শাটল ট্রেনের টিকিট কাউন্টারের সামনে মুখ বাঁধা অবস্থায় ব্যাগ দুটি পড়ে থাকতে দেখা যায়।

রেলওয়ে পুলিশ জানায়, স্টেশনের টিকিট কাউন্টারের পাশে দুটি ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। ব্যাগের ভেতরে বিস্ফোরক বা সন্দেহজনক কোনো বস্তু থাকতে পারেÑ এমন আশঙ্কায় তারা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে কুষ্টিয়া মডেল থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ব্যাগ দুটি উদ্ধার বালতির ভেতর পানিতে ভিজিয়ে রাখা হয়। আড়াই ঘণ্টা পর ব্যাগ দুটি কেটে দেখা যায় তার মধ্যে কিছু ইটের টুকরো।

কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে থানার ওসি হোসাইন জানান, কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর জন্যই এ কাজ করতে পারে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা