× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কবরস্থান নিয়ে বিরোধে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

নেত্রকোণা প্রতিবেদক

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬ ১৯:৫৪ পিএম

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় একটি কবরস্থান নিয়ে বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজনের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় একটি কবরস্থান নিয়ে বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজনের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় একটি কবরস্থান নিয়ে বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজনের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে নারীসহ উভয় পক্ষের অর্ধশতাধিক আহত হয়েছেন।

এ সময় দোকানপাটসহ বাড়িঘর ভাঙচুরের ঘটনাও ঘটেছে। শুক্রবার সকালে উপজেলার রংছাতী ইউনিয়নের আমগড়া এলাকায় এই সংঘর্ষ হয়।

স্থানীয়রা জানান, আমগড়া বাজারের পাশে একটি কবরস্থান রয়েছে। এলাকার কয়েকটি গ্রামের মানুষ মারা গেলে এই কবরস্থানেই দাফন করা হয়। অন্তত ৬০ থেকে ৭০ বছর ধরে পোনেশ্বর-আমগড়া কবরস্থান হিসেবে পরিচিতি পেয়ে আসছে কবরস্থানটি। এ অবস্থায় একটি পক্ষ দাবি করে, যেহেতু কয়েক গ্রামের মানুষের দাফন করা হয়, তাই এটির নাম হবে সার্বজনীন কবরস্থান।

এ নিয়ে বিরোধ চলছিল কিছুদিন ধরে। এরই জেরে শুক্রবার সকালে দেশীয় অস্ত্র নিয়ে আমগড়ায় উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে নারীসহ অর্ধশতাধিক লোকজন আহত হন। ঘটনার সময় আমগড়া বাজারে বেশ কিছু দোকানেও হামলা ও ভাঙচুর করা হয়। একপর্যায়ে আমগড়া ও নল্লাপাড়া গ্রামের মানুষজন পোনেশ্বর হররামে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুরসহ লুটপাট চালায়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে পাঠান। কলমাকান্দা থানার ওসি মোস্তাফিজুর রহমান সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়। এলাকার পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা