× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মানববন্ধন

টঙ্গী (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬ ১৯:৫০ পিএম

গাজীপুরের গাছায় বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে মানববন্ধন করেছেন শ্রমিকরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গাজীপুরের গাছায় বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে মানববন্ধন করেছেন শ্রমিকরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গাজীপুরের গাছায় বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে মানববন্ধন করেছেন শ্রমিকরা। বন্ধ হয়ে যাওয়া ইউনিক ডিজাইনার্স লিমিটেড ও ইউনিক ওয়াশিং অ্যান্ড ডাইং লিমিটেডের শ্রমিকরা এ মানববন্ধন করেন।

শুক্রবার দুপুরে গাছা এলাকায় ইউনিক ডিজাইনার্সের সম্মিলিত গার্মেন্টস কর্মচারী-শ্রমিকদের উদ্যোগে কারখানার মূল ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে আন্দোলনরত শ্রমিকরা বলেন, দীর্ঘদিন ধরে কারখানাটিতে কাজ করার পর হঠাৎ কারখানা বন্ধ হয়ে যাওয়ায় তারা পরিবার-পরিজন নিয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন। অনেক শ্রমিকের বেতন-ভাতাসহ বিভিন্ন আইনানুগ পাওনা এখনও পরিশোধ করা হয়নি। ফলে একদিকে কর্মসংস্থান হারিয়েছেন, অন্যদিকে পাওনা টাকা না পাওয়ায় পরিবার চালাতে হিমশিম খাচ্ছেন তারা।

শ্রমিকরা দ্রুত তাদের বকেয়া বেতন-ভাতা, নোটিস পে, সার্ভিস বেনিফিটসহ সব ধরনের আইনানুগ পাওনা পরিশোধের দাবি জানান। একই সঙ্গে কারখানা কর্তৃপক্ষের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ২০ আগস্টের মধ্যে পাওনা পরিশোধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে শ্রমিক নেতা আব্দুর রহমান, রবিন হোসেন, শ্রমিক শক্তির যুগ্ম আহ্বায়ক শেখ রায়হান, শ্রমিক কুলসুম, মাহমুদা, রানা, রাকিব, রিপন, সুমন, নাহিদ, ওয়াসিম, স্বপ্নাসহ কারখানার শ্রমিকরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গাজীপুরের বোর্ডবাজার এলাকায় অবস্থিত ইউনিক ডিজাইনার্স লিমিটেড ও ইউনিক ওয়াশিং অ্যান্ড ডাইং লিমিটেড স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করায় প্রতিষ্ঠান দুটির প্রায় ১ হাজার ৮০০ শ্রমিক-কর্মচারী কর্মহীন হয়ে পড়েন। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা