× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিবি পরিচয়ে অপহরণের পর মুক্তিপণ দাবি, তিনজন গ্রেপ্তার

বগুড়া অফিস

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬ ১৯:৩৮ পিএম

বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মারধর এবং তার পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মারধর এবং তার পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মারধর এবং তার পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে দুই হাজার টাকা ও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

শুক্রবার ভোররাতে বগুড়া শহরের পুরান বগুড়ার শেরেবাংলা নগর এলাকায় অভিযান চালিয়ে ওই সিএনজি চালককে উদ্ধার করা হয়। 

গ্রেপ্তাররা হলেনÑ বগুড়া সদর উপজেলার সাবগ্রাম দক্ষিণপাড়ার সজীব আহমেদ (৩২), শিবগঞ্জ উপজেলার কামতারা পশ্চিমপাড়ার লজিম প্রাং (৪০) এবং সদর উপজেলার মালগ্রাম উত্তরপাড়ার সোহান শেখ (১৮)। 

শুক্রবার বিকালে বগুড়া ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে সিএনজি চালক রফিকুল ইসলামকে উদ্ধারের জন্য ডিবি কার্যালয়ে যান তার স্ত্রী হাজেরা বেগম। তিনি জানান, কয়েকজন ব্যক্তি তার স্বামীকে ভয় দেখিয়ে জোর করে একটি বাড়িতে নিয়ে তাকে মারধর এবং তার কাছে থাকা ১৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে রফিকুলকে আটকে রেখে তার স্ত্রীর মোবাইল ফোনে কল করে নিজেদের ডিবি পুলিশ পরিচয়ে ২০ মিনিটের মধ্যে এক লাখ টাকা দিতে বলা হয়। টাকা না দিলে রফিকুলকে আদালতে পাঠিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। হাজেরা টাকা দিতে অস্বীকৃতি জানালে তার স্বামীকে মারধর করে ফোনে রফিকুলের চিৎকার ও কান্নার শব্দ শোনানো হয়।

ডিবি পুলিশ জানায়, খবর পেয়ে পুরান বগুড়ার শেরেবাংলা নগরে মেহেদী হাসান শিহাব নামে এক পলাতক আসামির দোতলা বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে সজীব, লজিম ও সোহানকে গ্রেপ্তার এবং রফিকুল ইসলামকে উদ্ধার করা হয়। পরে তাকে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ডিবি পুলিশের ওসি ইকবাল বাহার বলেন, ডিবি পুলিশ পরিচয়ে সিএনজি চালককে অপহরণ করে তার পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করার অভিযোগে অভিযান চালিয়ে তাকে উদ্ধার এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা