× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্থানীয় সরকারের ৫ নির্বাচন চলতি অর্থবছরেই: প্রতিমন্ত্রী

মৌলভীবাজার প্রতিবেদক

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬ ১৪:৩৪ পিএম

আপডেট : ১৪ আগস্ট ২০২৬ ১৫:১৪ পিএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া হাইস্কুল মাঠ পরিদর্শন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া হাইস্কুল মাঠ পরিদর্শন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, “চলতি অর্থবছরের মধ্যে স্থানীয় সরকারের যে পাঁচটি নির্বাচন তথা সিটি কর্পোরেশন, উপজেলা, জেলা পরিষদ, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ এই পাঁচটি নির্বাচনই আমরা সম্পন্ন করব।”

মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া হাইস্কুল মাঠ পরিদর্শন শেষে শুক্রবার সকালে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “নির্বাচনগুলো সম্পন্ন করার জন্য আমাদের প্রায় সাড়ে পাঁচ থেকে ছয় হাজার কোটি টাকার প্রয়োজন হবে। পার্লামেন্টে যে ২০২৬-২৭ অর্থবছরে যে বাজেটটি অনুমোদন হয়েছে, সেই বাজেটের মধ্যে এই অর্থ সংকুলান করা আছে। নির্বাচন কমিশন নির্বাচনগুলোর জন্য প্রস্তুতি গ্রহণ করছে। স্থানীয় সরকার থেকে ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে এ ব্যাপারে নির্দেশনা দেওয়া আছে।”

শ্রীমঙ্গলের পর্যটন শিল্পের উন্নয়ন নিয়ে প্রতিমন্ত্রী বলেন, “মূলত বাংলাদেশের ঐতিহ্য এবং ঐতিহাসিক জায়গা হচ্ছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল। যেখানে হাজার হাজার পর্যটক সারা বছর এখানে আসেন। সেই পর্যটন কেন্দ্রকে ঘিরে কি কি ডেভেলপমেন্ট চলমান এবং কি কি ডেভেলপমেন্ট হাতে নেওয়া যায় এ বিষয়েই প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী আমি শ্রীমঙ্গল সফরে এসেছি।”

তিনি বলেন, “আমি এখানকার স্থানীয় প্রশাসনের সাথে কথা বলেছি, মিটিং করেছি। সমস্যাগুলো আমি শুনেছি। বৃহত্তর সিলেটের জন্য একটি অনেক বড় প্রকল্প হাতে নেওয়া আছে। প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকার প্রকল্প। সেই প্রকল্প থেকে প্রায় ১ হাজার কোটি টাকার বরাদ্দ আছে মৌলভীবাজার জেলার জন্য। সেই ১ হাজার কোটি টাকার মধ্যে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শ্রীমঙ্গলকে যাতে রাস্তাঘাট, পর্যটন এরিয়াগুলোকে গুরুত্ব দিয়ে রাস্তাঘাটগুলো ওয়েডিং (প্রশস্ত) করে, বড় করে মানুষের চলাচল উপযোগী করা যায়। এর বাইরেও একটা চলমান রাস্তার কাজ আমি পরিদর্শন করে আসছি।”

মীর শাহে আলম বলেন, “শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া স্কুল মাঠে কিছুদিন আগে আমাদের বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য দিয়ে গেছেন। এই মাঠ নিয়ে কি পরিকল্পনা সরকারের সেটাই ইতিমধ্যেই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আমি নির্দেশনা দিয়েছি যে, এই মাঠের একদম ওই পাশটা সিনিয়র সিটিজেনরা যাতে সুন্দর মনোরম পরিবেশে বসে বিকাল বেলাটা, সন্ধ্যা পর্যন্ত যাতে উপভোগ করতে পারে এরকম একটা পরিবেশ তারা করে দেবেন।”

তিনি বলেন, “পাশের শিশু উদ্যানটি আমি পরিদর্শন করলাম। শিশু উদ্যানে বয়স্ক লোকদের এবং সব ধরণের পেশাজীবীদের হাঁটার, চলাচলের একটা ওয়াকওয়ে, বাচ্চাদের খেলাধুলার আইটেম এবং সবসময় এটা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবার ব্যবস্থা করবেন।”

পরে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম শ্রীমঙ্গল প্রেসক্লাবে ক্লাব সদস্যদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।

এসময় মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য হাজি মুজিবুর রহমান চৌধুরী, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজান রহমান মিজান, জেলা বিএনপির আহবায়ক ফয়জুর রহমান ময়ুন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক সরফরাজ আহমেদ সরফু উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমান, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহবায়ক নুর আলম সিদ্দিকী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহবায়ক সৈয়দ আবুজাফর সালাউদ্দিন, সদস্য সচিব রুবেল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রেসক্লাবে মতবিনিময় সভার পর প্রতিমন্ত্রী শ্রীমঙ্গল পৌরসভার হরিজন সম্প্রদায়ের লোকজনদের আবাসন প্রকল্পের ৭ তলা বিশিষ্ট ভবনের নির্মাণকাজ ও শ্রীমঙ্গল পৌরসভার ময়লার ভাগার পরিদর্শন করেন।

হরিজন সম্প্রদায়ের লোকজনদের আবাসন প্রকল্প স্থানে উপস্থিত লোকজনদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, “পর্যায়ক্রমে সমস্ত সরকারি ভবন এবং ইতিমধ্যেই প্রধানমন্ত্রী অনুশাসন জারি করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় যেটা তেজগাঁও, এরপরে আমাদের সচিবালয়ের ক্যাবিনেট ভবন থেকে শুরু করে পর্যায়ক্রমে সমস্ত সরকারি ভবনগুলোতে আমরা সোলার প্যানেলের মাধ্যমে নবায়নযোগ্য বিদ্যুতে চলে যাব। যাতে আমাদের এই যে উৎপাদিত বিদ্যুতের উপর যাতে চাপ না পড়ে।”

প্রতিমন্ত্রী বলেন, “আমরা আস্তে আস্তে সারাদেশে আমরা নবায়নযোগ্য বিদ্যুৎ এবং স্থানীয় সরকারের যত প্রতিষ্ঠান আছে, সমস্ত প্রতিষ্ঠান আমরা এই নবায়নযোগ্য বিদ্যুতের আওতায় অর্থাৎ সোলারের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করতে হবে। সেই উৎপাদিত বিদ্যুতই যাতে এই প্রতিষ্ঠানগুলো ব্যবহার করতে পারে, তার জন্য আমরা অনুশাসন জারি করব এবং ছোট অফিসগুলো যা আছে, তারা যাতে এটা বাস্তবায়ন করেছে কি না তা নিশ্চিত হওয়ার জন্য ছয় মাস পর পর আমরা বিল চেক করে করে আমরা দিক-নির্দেশনা দেব। এটা আমরা নিশ্চিত করব।”

ময়লার ভাগাড় পরিদর্শন শেষে তিনি বলেন, “প্রধানমন্ত্রীর দৃষ্টিতে রয়েছে এটি। তিনি আমাকে স্পেশালি শ্রীমঙ্গলে কিছু বিষয় দেখবার জন্য আজকে পাঠিয়েছেন, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ময়লার ভাগাড়টি। ইতিমধ্যেই প্রশাসনের সাথে আমার এই বিষয় নিয়ে কথা হয়েছে। ময়লার ভাগাড়ের জন্য পৌরসভার পক্ষ থেকে একটা জায়গা আমাদের নেওয়া ছিল, কিন্তু সেখানে ইতিমধ্যেই বসতবাড়ি ওঠাতে তারা সেখানে আপত্তি করছে।”

তিনি বলেন, “আমরা আজকে নতুন করে একটা সিদ্ধান্ত দিয়েছি, আমি এমপি সাহেবসহ যে শহর থেকে একটু দূরে সরকারি কোনো নিরাপদ জায়গা, যেখানে পরিবেশের ক্ষতি হবে না, এরকম একটা জায়গায় ময়লার ভাগাড়টি নিবে। ময়লা আমরা সরিয়ে ফেলব এবং সেখানে আমরা একটা ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট দিয়ে দেব।”

তিনি আরও বলেন, “ময়লা ব্যবস্থাপনা আর কি, যে ময়লা ব্যবস্থাপনা করে যেখান থেকে জৈব সার, নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন এরকম কিছু করা যায় কিনা। আমরা অনেক জায়গায় এটা করছি সারা বাংলাদেশে। গন্ধও থাকবে না এরকম একটা প্রকল্পও আমরা শ্রীমঙ্গলের জন্য আলাদাভাবে নেব।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা