× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যাত্রী ছাউনিতে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬ ১৪:০২ পিএম

আপডেট : ১৪ আগস্ট ২০২৬ ১৫:৫৭ পিএম

মানসিক ভারসাম্যহীন ওই মা ও তার শিশু সন্তান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মানসিক ভারসাম্যহীন ওই মা ও তার শিশু সন্তান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ব্রিজের যাত্রী ছাউনিতে  শুক্রবার সকালে সন্তান প্রসব করেছেন এক মানসিক ভারসাম্যহীন নারী।

পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে নবজাতককে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ওই নারী বেশ কিছুদিন ধরে রহমতপুর ব্রিজ ও আশপাশের এলাকায় অবস্থান করছিলেন। এরপর আজ সকালে তিনি যাত্রী ছাউনির ভেতরে সন্তান প্রসব করেন।

বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন সেখানে জড়ো হন বলেও জানান তারা।

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী লিটন হোসেন বলেন, প্রথমে বিষয়টি দেখতে পেয়ে আমরা কিছু কাপড় ও ব্যানার দিয়ে ওই নারী ও নবজাতককে আড়াল করি। পরে স্থানীয় লোকজনের সহায়তায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা ঘটনাস্থলে যান। পরে প্রশাসনের উদ্যোগে নবজাতককে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মা ও শিশুর নিরাপত্তা ও প্রয়োজনীয় চিকিৎসার বিষয়েও ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা