প্রবা প্রতিবেদক, ঝিনাইদহ ও ঝিনাইদাহ প্রতিবেদক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬ ১১:১৪ এএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৬ ১২:১৬ পিএম
মাকে হত্যার অভিযোগে ছেলেকে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঝিনাইদহের মহেশপুরে নেশার টাকা না দেওয়ায় শখের বানু নামের এক নারীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে।
এ ঘটনায় ছেলে এখলাছ হোসেনকে আটক করেছে পুলিশ।
উপজেলার শ্যামকুড় গ্রামের পশ্চিমপাড়ায় শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
নিহত শখের বানু ওই গ্রামের জিকুর হোসেনের স্ত্রী।
স্থানীয়রা জানান, শখের বানুর ছেলে এখলাছ মাদকাসক্ত ছিলেন। নেশার টাকা দেওয়ার জন্য তিনি প্রতিনিয়ত তার মায়ের ওপর চাপ সৃষ্টি করতেন।
তারা জানান, নেশার টাকা না দেওয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে মাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে এখলাছ। সকালে নিহতের ছোট ছেলের স্ত্রী খাবার দিতে গেলে বিছানায় রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। পরে গ্রামের পাশের একটি স্থান থেকে ইখলাসুর রহমানকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এখলাছকে আটক করেছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।