× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজশাহীতে গ্যাসসংকট, দুশ্চিন্তায় কারা কর্তৃপক্ষ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন

রাজশাহী অফিস

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬ ২১:৩৩ পিএম

রাজশাহী কেন্দ্রীয় কারাগার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাজশাহী কেন্দ্রীয় কারাগার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দেশব্যাপী গ্যাসের সরবরাহ সংকটের প্রভাব পড়েছে রাজশাহীতেও। এতে করে কারাগারসহ বিশ্ববিদ্যালয়গুলোতে দেখা দিয়েছে বিপত্তি। কারাগার বিকল্প ব্যবস্থা করতে পারলেও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) অধিকাংশ হলে ডাইনিং চালু রাখা সম্ভব হয়নি। ফলে বিপাকে রয়েছে হলগুলোতে আবাসিক শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করেই রাজশাহী কেন্দ্রীয় কারাগারে গ্যাস সংকট দেখা দেয়। এতে করে কারাগারে থাকা প্রায় ৩ হাজার কয়েদির খাবার নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়। তবে কারা কর্তৃপক্ষ দ্রুত খড়ি বা লাকড়ি দিয়ে রান্নার ব্যবস্থা করে।

রুয়েট প্রশাসনের দেয়া তথ্য মতে, বিশ্ববিদ্যালয়টিতে মোট ১০ টি হরে ৪ হাজার শিক্ষার্থী বসবাস করে। রান্নার জ্বালানি হিসেবে গ্যাসের বিকল্প না থাকায় এরই মধ্যে রুয়েটের বিশ্ববিদ্যালয়ের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হলের মিল সরবরাহ বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে হলটির প্রায় পাঁচ শতাধিক আবাসিক শিক্ষার্থীর খাবার ব্যবস্থাপনায় ভোগান্তি তৈরি হয়েছে। সংকট দীর্ঘায়িত হলে গ্যাসনির্ভর অন্যান্য হলের ডাইনিং কার্যক্রমও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। যেসব আবাসিক হলে বিকল্প হিসেবে খড়ি বা লাকড়ি দিয়ে রান্নার ব্যবস্থা রয়েছে, সেসব হলে আপাতত বিকল্প জ্বালানি ব্যবহার করে ডাইনিং কার্যক্রম চালু রাখার চেষ্টা করা হচ্ছে। তবে যেসব হলে এ ধরনের ব্যবস্থা নেই, সেখানে গ্যাস সরবরাহ দীর্ঘসময় বন্ধ থাকলে রান্না ও নিয়মিত মিল সরবরাহ চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়তে পারে।

গ্যাস সংকটের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার বলেন, এটি জাতীয় সমস্যা। যেসব আবাসিক হলে বিকল্প হিসেবে খড়ি বা অন্য কোনো রান্নার ব্যবস্থা রয়েছে, সেসব হলে ডাইনিং কার্যক্রম চালু রাখার চেষ্টা করা হচ্ছে। সংকট দীর্ঘস্থায়ী হলে যেসব হলে বিকল্প ব্যবস্থা নেই, সেখানে অস্থায়ীভাবে বাইরে চুলা স্থাপনসহ প্রয়োজনীয় বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আল মামুন বলেন, বর্তমানে ২ হাজার ৭০০ কয়েদি রয়েছে জেলে। আজ বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করেই গ্যাস সংকট দেখা দেয়। তবে আমাদের বিকল্প ব্যবস্থা থাকায় কয়েদিদের খাবার ব্যবস্থা করা গেছে। খড়ি বা লাকড়ি দিয়ে আমরা রান্নার কাজ করেছি।

পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেডের (পিজিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) এস. এম. তারিকুল ইসলাম বলেন, রাজশাহীতে গড়ে ৩ থেকে ৪ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন হয়। বাসাবাড়ির পাশাপাশি কারাগার ও বিশ্ববিদ্যালয়ের হল এবং প্রাণ কম্পানরি কারখানায় সবরাহ করা হয় গ্যাস। এই সরবরাহ সিলেট ও মহেশখালী ভাসমান টার্মিনাল থেকে আসে। এই মুহুর্তে গ্রসের প্রেশার কম। সারা দেশেই এই সমস্যা। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা