× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাঁচ জেলায় যুবক-বৃদ্ধ গৃহবধূসহ ৫ লাশ উদ্ধার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬ ২১:১২ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দেশের পাঁচ জেলার বিভিন্ন উপজেলায় যুবক, বৃদ্ধ, গৃহবধূসহ পাঁচজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। অফিস ও প্রতিবেদকদের পাঠানো খবরÑ

রংপুর: রংপুরে নিজ অটোরিকশা গ্যারেজ থেকে আব্দুর রহমান (৭০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে নগরীর আনছারী মোড় এলাকায় গ্যারেজের ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। নিহত আব্দুর রহমান আনছারী মোড় এলাকার মীর কাশেমের ছেলে। 

তাজহাট থানার ওসি রফিকুল ইসলাম রফিক জানান, ধারণা করা হচ্ছে মধ্যরাতে ডাকাত দল এসে তাকে হত্যাসহ লুটপাট করে চলে গেছে। 

বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার কলারণ গ্রামে মুসলিমা আক্তার (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত মুসলিমা আক্তার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আমগ্রামের মুরাদ শেখের মেয়ে। 

বোয়ালমারী থানার ওসি (তদন্ত) মো. সাইদুল ইসলাম বলেন, ‘প্রাথমিক তদন্তে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আপাতত একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হবে। 

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কটিয়াদীতে একটি পুকুর থেকে পল্টু মিয়া (৫৭) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে কটিয়াদী পৌর এলাকার সদর ভোগপাড়া দাখিল মাদ্রাসার মসজিদ-সংলগ্ন পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত পল্টু মিয়া বাজিতপুর উপজেলার পূর্ব ভাগলপুর এলাকার মৃত আসন আলীর ছেলে।

কটিয়াদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকায় পুকুরের পানিতে ভাসমান অবস্থায় রুবেল মিয়া (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের ভায়াবহ বাজারের কাছের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত রুবেল ভায়াবহ গ্রামের আবু হানিফার ছেলে। 
ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইমন জানান, পুকরের পানি থেকে উদ্ধার করে আনা লাশটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নতুনবাজার কুমারপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, প্রাথমিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। লাশ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা