× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২৮ বছর পর জন্মভূমিতে, ফেরার তিন দিন পরই মৃত্যু

সাইফুর রহমান, জকিগঞ্জ (সিলেট)

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬ ২০:৩২ পিএম

মাসুক আহমদ। ছবি: সংগৃহীত

মাসুক আহমদ। ছবি: সংগৃহীত

প্রায় তিন দশক আগে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে অভিমানে দেশ ছেড়েছিলেন সিলেটের জকিগঞ্জের মাসুক আহমদ (৫৫)। দীর্ঘ ২৮ বছরের প্রবাসজীবনে আর দেশে ফেরা হয়নি তার।

সাত মাস আগে ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে সংযুক্ত আরব আমিরাতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় হাসপাতালের বিশাল চিকিৎসা ব্যয় মওকুফের পর বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে বৃহস্পতিবার (৬ আগস্ট) দেশে ফেরেন তিনি। কিন্তু জন্মভূমিতে ফেরার মাত্র তিন দিনের মাথায় গত রবিবার রাতে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই প্রবাসী।

নিহত মাসুক আহমদ সিলেটের জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের সোনাপুর গ্রামের বাসিন্দা।

পরিবার ও স্থানীয়রা জানান, প্রায় ৩০ বছর আগে নিজ দোকানের সামনে কেনাকাটাকে কেন্দ্র করে তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বিডিআর) সদস্যদের সাথে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। সেই ঘটনার জেরে ক্ষোভে ও অভিমানে দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন মাসুক। পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে। দীর্ঘ প্রবাস জীবনে নানান প্রতিকূলতায় আর দেশে ফেরা হয়নি তার। গত ৭ মাস আগে হঠাৎ ব্রেনস্ট্রোকে আক্রান্ত হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাকে আবুধাবির স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টারে রাখেন। দীর্ঘ সাত মাস লাইফ সাপোর্টারে থাকাকালীন তার চিকিৎসা বাবদ প্রায় পৌনে দুই কোটি টাকা খরচ হয়। তবে মানবিক দিক বিবেচনায় হাসপাতাল কর্তৃপক্ষ এই বিশাল অঙ্কের টাকার পুরোটাই মওকুফ করে দেয় এবং তাকে বাসায় রাখার পরামর্শ দেন। 

তারপর ছোট ভাই আসুক আহমদের আর্থিক সহায়তা ও হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া প্রয়োজনীয় ওষুধসহ গত ৬ আগস্ট (বৃহস্পতিবার) বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে সংজ্ঞাহীন মাসুককে আবুধাবি থেকে সিলেটে তার বাড়ীতে নিয়ে আসা হয়। অভিমান শেষে জন্মভূমিতে ফেরা নিথর মাসুক গত রবিবার রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

স্থানীয় জনপ্রতিনিধি সায়েদ আহমদ বলেন, প্রবাসে অসুস্থ হয়ে পড়লে সবার সহযোগিতায় মাসুক আহমদকে দেশে আনা হয়। ফেরার তিনদিন পর নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। পরে সোনাপুর আলিম মাদ্রাসা প্রাঙ্গণে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা