× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজীপুরকে ‘গ্রিন ও ক্লিন সিটি’ করছি: গাসিক প্রশাসক

টঙ্গী (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬ ২০:২৮ পিএম

টঙ্গীর পাগাড় এলাকায় বৃহস্পতিবার  দুপুরে একটি সড়ক নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন  প্রশাসক ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি।  ছবি:  প্রতিদিনের বাংলাদেশ

টঙ্গীর পাগাড় এলাকায় বৃহস্পতিবার দুপুরে একটি সড়ক নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন প্রশাসক ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় গাজীপুরকে ‘গ্রিন ও ক্লিন সিটি’ হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছি।

দায়িত্ব নেওয়ার পর থেকেই নগরীর বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সুবিধা বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

টঙ্গীর পাগাড় এলাকায় বৃহস্পতিবার  দুপুরে একটি সড়ক নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শওকত হোসেন সরকার বলেন, বিগত সরকারের সময়ে গাজীপুরের বর্জ্য ব্যবস্থাপনায় দৃশ্যমান কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। তিনি প্রশাসকের দায়িত্ব নেওয়ার পর নগরীর বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা সংরক্ষণ ও অপসারণের জন্য ডাম্পিংয়ের ব্যবস্থা করেছেন। পাশাপাশি নগরীকে পরিচ্ছন্ন রাখতে কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে।

অনুষ্ঠানে পাগাড় মার্চেন্ট গেট থেকে সোনারগাঁ রোড পর্যন্ত ব্রিক ড্রেন ও ইউনিব্লক দিয়ে সড়ক নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে কাঁচা সড়কটির উন্নয়নকাজ শুরু হচ্ছে।

টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব ও ৪৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নাজমুল হোসেন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সমাজসেবক রয়েল হায়দার, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিল্লাহ হোসেন সানি, যুবদল নেতা সাফিন আহমেদ শ্যামল, ৪৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আলমগীর পাঠান, সাধারণ সম্পাদক মো. মোমেন ফকির, সহসভাপতি আবু জাফর, সাংগঠনিক সম্পাদক মাসুদ সিকদার ও যুবদল নেতা হানিফ হোসাইন মোল্লাসহ স্থানীয় নেতাকর্মীরা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা