× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সড়কের নিচে ড্রেজার পাইপ, ভেঙে ফেললেন প্রশাসক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬ ১৯:১৮ পিএম

সদ্য কার্পেটিং করা সড়কের নিচ দিয়ে অবৈধভাবে ড্রেজারের পাইপটি ভেঙে ফেলার নির্দেশ দেন সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

সদ্য কার্পেটিং করা সড়কের নিচ দিয়ে অবৈধভাবে ড্রেজারের পাইপটি ভেঙে ফেলার নির্দেশ দেন সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

সদ্য কার্পেটিং করা সড়কের নিচ দিয়ে অবৈধভাবে ড্রেজারের পাইপ ঢুকিয়ে বালু পরিবহনের অভিযোগে কঠোর ব্যবস্থা নিয়েছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)।

ঘটনাস্থলে গিয়ে পাইপটি ভেঙে ফেলার নির্দেশ দেন সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

একই সঙ্গে সড়কের ক্ষতিসাধনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটার দিকে নগরের ২৯ নম্বর ওয়ার্ডের আবেদ আলী শাহ সড়ক পরিদর্শনে যান প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন।

এ সময় তিনি দেখতে পান, সদ্য নির্মিত সড়কের কার্পেটিংয়ের নিচ দিয়ে ড্রেজারের পাইপ ঢোকানো হয়েছে। ওই পাইপ দিয়ে অবৈধভাবে বালু পরিবহন করা হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।

বিষয়টি দেখে তাৎক্ষণিক ব্যবস্থা নেন প্রশাসক। এ সময় তার নির্দেশে ঘটনাস্থলেই সিটি করপোরেশনের কর্মীরা সড়কের নিচ দিয়ে ঢোকানো ড্রেজারের পাইপটি ভেঙে ফেলেন।

সিটি করপোরেশনের প্রেস সচিব সাকলাইন মোস্তাক বিষয়টি নিশ্চিত করে বলেন, সদ্য নির্মিত একটি সড়কের নিচ দিয়ে এভাবে পাইপ স্থাপন করা সড়কের স্থায়িত্বের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পাওয়ার পর প্রশাসক সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা দেখতে পান।

তিনি বলেন, সড়কের ক্ষতি করে কোনো ধরনের অবৈধ কার্যক্রম বরদাশত করা হবে না।

সাকলাইন মোস্তাক জানান, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করারও নির্দেশ দিয়েছেন প্রশাসক। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা