× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঋণ খেলাপির অভিযোগে সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬ ১৮:১৭ পিএম

আপডেট : ১৩ আগস্ট ২০২৬ ১৯:০১ পিএম

চট্টগ্রামের হাটহাজারী সিটি সেন্টার ও জহুর সেন্টারের মালিক সরওয়ার মোর্শেদ। ফাইল ছবি

চট্টগ্রামের হাটহাজারী সিটি সেন্টার ও জহুর সেন্টারের মালিক সরওয়ার মোর্শেদ। ফাইল ছবি

চট্টগ্রামের হাটহাজারী সিটি সেন্টার ও এন জহুর সেন্টারের মালিক ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

চট্টগ্রামের অর্থঋণ আদালত-২-এর যুগ্ম জেলা ও দায়রা জজ মো. হাসিবুল হাসান বৃহস্পতিবার এই আদেশ দেন।

আদালতের আদেশ অনুযায়ী, সোশ্যাল ইসলামি ব্যাংক পিএলসির প্রায় ১০ কোটি টাকা ঋণ পরিশোধ না করা পর্যন্ত সরওয়ার মোর্শেদের বিদেশ গমনে এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

বিষয়টি নিশ্চিত করেছেন অর্থঋণ আদালত-২-এর পেশকার রেজাউল করিম। 

তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিরুদ্ধে সোশ্যাল ইসলামি ব্যাংকের প্রায় ১০ কোটি টাকা ঋণের একটি মামলা চলমান রয়েছে। এ কারণেই তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত।

খোঁজ নিয়ে জানা যায়, সোশ্যাল ইসলামি ব্যাংক পিএলসির চকবাজার শাখা সরওয়ার মোর্শেদের কাছে প্রায় ১০ কোটি টাকা পাওনা রয়েছে। 

দেশত্যাগে নিষেধাজ্ঞাপ্রাপ্ত সরওয়ার মোর্শেদ বঙ্গবন্ধু পরিষদের সাবেক আহ্বায়ক বলে জানা গেছে।

এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-পরবর্তী সময়ে তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা