× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পরকীয়া করে পদ হারালেন যুবদল কর্মী

সোনাগাজী (ফেনী) প্রতিবেদক

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬ ১৬:২৪ পিএম

বহিষ্কৃত যুবদল কর্মী সাইফুল ইসলাম। ছবি: ভিডিও থেকে

বহিষ্কৃত যুবদল কর্মী সাইফুল ইসলাম। ছবি: ভিডিও থেকে

ফেনীর সোনাগাজীতে পরকীয়া প্রেমিকাসহ এলাকাবাসীর হাতে আটক হওয়া উপজেলা যুবদলের সদস্য সাইফুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে বুধবার রাতে তার বহিষ্কারের বিষয়টি জানানো হয়েছে।

সাইফুল ইসলাম সোনাগাজীর চর মজলিশপুর ইউনিয়নের আনোয়ার আলী মুন্সী বাড়ির বাসিন্দা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে ফেনীর সোনাগাজী উপজেলা যুবদলের সদস্য সাইফুল ইসলামকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এতে বলা হয়, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

বিজ্ঞপ্তিতে তার কোনও ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবেনা বলে জানানো হয়েছে এবং যুবদলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনাও প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, সোনাগাজী উপজেলা যুবদলের সদস্য সাইফুল ইসলামকে গত ৩ আগস্ট দিবাগত রাতে পরকীয়া প্রেমিকাসহ স্থানীয় জনতা আটক করে। তাকে আটক করার মুহুর্তে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়।

ভিডিওতে বলতে শোনা যায়, সাইফুল দীর্ঘদিন ধরে চর মজলিশপুর ইউনিয়ন পরিষদের পাশে ভাড়া বাসায় থাকা ওই নারীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা