ময়মনসিংহ অফিস
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬ ১৫:৪৫ পিএম
আপডেট : ১৩ আগস্ট ২০২৬ ১৫:৪৮ পিএম
প্রতীকী ছবি
ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধের জেরে রাব্বি (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
পাসপোর্ট অফিস সড়কে বৃহস্পতিবার
দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত রাব্বি মাসকান্দা
এলাকার বাসিন্দা। তিনি পাসপোর্ট অফিসের সামনে একটি কম্পিউটার ও ফটোকপির দোকান
পরিচালনা করতেন।
স্থানীয়রা জানান, এলাকায়
আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ সময় উভয়পক্ষই রামদাসহ
বিভিন্ন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন রামদা দিয়ে রাব্বিকে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে
ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মো. শিবিরুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে
জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।