× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেগমগঞ্জে অটোরিকশা চালককে অপহরণের পর গুলি

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬ ১৫:১৬ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জে এক সিএনজি  অটোরিকশা চালককে অস্ত্রের মুখে তুলে নিয়ে গুলি করার অভিযোগ উঠেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নোয়াখালীর বেগমগঞ্জে এক সিএনজি অটোরিকশা চালককে অস্ত্রের মুখে তুলে নিয়ে গুলি করার অভিযোগ উঠেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নোয়াখালীর বেগমগঞ্জে এক সিএনজি চালিত অটোরিকশা চালককে অস্ত্রের মুখে তুলে নিয়ে গুলি করার অভিযোগ উঠেছে।

এ সময় তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।


উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের উত্তর বর্দি গ্রামের চুল্লার বাড়ির পেছনে বুধবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।


আহত রাব্বি হোসেন রাকিব আলাইয়াপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ছোট সোনাইমুড়ী গ্রামের কামাল হোসেনের ছেলে।


গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। ভুক্তভোগী রাকিব জানান, রাতে চন্দ্রগঞ্জ পূর্ব বাজার থেকে বাজার করে ভাড়াবাসায় ফেরার পথে ইউনিয়ন পরিষদসংলগ্ন এলাকায় একদল অস্ত্রধারী তার অটোরিকশার গতিরোধ করে।

পরে অস্ত্র ঠেকিয়ে তাকে গাড়ি থেকে নামিয়ে আলাইয়াপুর ইউনিয়ন পরিষদের পাশে চুল্লার বাড়ির পেছনে নিয়ে যাওয়া হয়।


তার অভিযোগ, সেখানে স্থানীয় আলমগীর, রাজন, রিপন ও আলম তার কাছে এক লাখ টাকা দাবি করেন। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে তার কাছ থেকে নগদ ১ হাজার ৫০০ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।

একপর্যায়ে তার ডান পায়ের হাঁটুর পাশে গুলি করা হয়। রাকিব আরও জানান, গুলিবিদ্ধ হওয়ার পর তিনি পাশের একটি ডোবায় লাফ দিয়ে পালিয়ে প্রাণে রক্ষা পান।

অভিযুক্তদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।


বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান বলেন, এক ব্যক্তির শরীরে ২.২ বোরের একটি ছোট গুলি লাগার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা