× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজীপুর সাফারি পার্কে দুই দিনে ২ হাতির মৃত্যু

শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬ ২২:৫৪ পিএম

গাজীপুর সাফারি পার্কে পর পর দুই দিনে দুটি হাতির মৃত্যু হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গাজীপুর সাফারি পার্কে পর পর দুই দিনে দুটি হাতির মৃত্যু হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গাজীপুর সাফারি পার্কে পর পর দুই দিনে দুটি হাতির মৃত্যু হয়েছে। বর্তমানে পার্কে হাতির সংখ্যা কমে দাঁড়িয়েছে ৮টি। সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান দুটি হাতি মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে পার্ক কর্তৃপক্ষ নিয়ম অনুযায়ী শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

তিনি আরও জানান, চলতি বছরের ২৪ মে পার্কের হাতিশালায় শেকলে বাঁধা ১০ বছর বয়সী হাতি রাজু বাহাদুরের ওপর হামলা করে চার বছর বয়সী একটি হাতি। এতে রাজু বাহাদুরের একটি পা ভেঙে যায়। আহত হাতির চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়। থাইল্যান্ড থেকে বিশেষজ্ঞ চিকিৎসক আনার পাশাপাশি শ্রীলঙ্কার চিকিৎসকদের পরামর্শও নেওয়া হয়েছিল। এত কিছুর পরও হাতিটিকে বাঁচানো যায়নি। গত শুক্রবার সকালে আহত রাজু বাহাদুরকে পার্কের হাতিশালায় মৃত অবস্থায় পাওয়া যায়।

এর আগের দিন বৃহস্পতিবার রাতে ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে অন্য একটি হাতির মৃত্যু হয়েছে। মৃত্যুর পর দুটি হাতির দেহের নমুনা ল্যাবে পাঠানো হয়েছে। পরে হাতি দুটিকে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে পার্কের ভেতরে মাটি চাপা দেওয়া হয়।

প্রসঙ্গত, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ২০২৫ সালের জানুয়ারি মাসে নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে রাজু বাহাদুর নামের হাতিটিকে উদ্ধার করে গাজীপুর সাফারি পার্কের হাতিশালায় রাখে। উদ্ধারের সময় রাজু বাহাদুরের বয়স ছিল ৯ বছর।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা