× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জমি বিক্রেতার বাধায় ১৯ ঘণ্টা পর সরকারি খাসজমিতে দাফন

শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬ ২২:৫০ পিএম

গাজীপুরের শ্রীপুরে বাবার কেনা জমিতে মায়ের মরদেহ দাফনে বাধা দেওয়ায় ১৯ ঘণ্টা পর সরকারি খাসজমিতে মরদেহ দাফন করেছে ছেলে ও স্বজনেরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গাজীপুরের শ্রীপুরে বাবার কেনা জমিতে মায়ের মরদেহ দাফনে বাধা দেওয়ায় ১৯ ঘণ্টা পর সরকারি খাসজমিতে মরদেহ দাফন করেছে ছেলে ও স্বজনেরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গাজীপুরের শ্রীপুরে বাবার কেনা জমিতে মায়ের মরদেহ দাফনে বাধা দেওয়ায় ১৯ ঘণ্টা পর সরকারি খাসজমিতে মরদেহ দাফন করেছে ছেলে ও স্বজনেরা। বুধবার সকাল ১০টার দিকে বাড়ির পাশেই মরদেহ দাফন করা হয়। উপজেলার মাওনা ইউনিয়নের আক্তাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শ্রী মেনোকা (৬০) শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের আকতাপাড়া গ্রামের শ্রী গোপালের স্ত্রী। গত মঙ্গলবার বেলা ৩টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতেই বৃদ্ধার মৃত্যু হয়। 

নিহতের ছেলে সুনীল চন্দ্র বর্মণ বলেন, পার্শ্ববর্তী বাসিন্দা সফির উদ্দিনের কাছ থেকে এক শতাংশ জমি ক্রয় করেন তার পিতা। তবে জমিটি সাব-কাবলা দলিল না হওয়ায় মঙ্গলবার তার মা মারা গেলে সেই জমিতে দাফন করতে গেলে সফির উদ্দিন বাধা দেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধিরা একাধিকবার বিষয়টি নিয়ে সমাধানে বসলেও শেষ পর্যন্ত কোনো সুরাহা করতে পারেননি। পরে ১৯ ঘণ্টা পর গতকাল সকাল ১০টার দিকে বাড়ির পাশেই সরকারি খাসজমিতে নিহত শ্রী মেনোকাকে দাফন করা হয়। 

তিনি আরও জানান, নিহত মেনোকা তার সৎ মা। তার বাবা শ্রী গোপাল দুই যুগেরও বেশি সময় মাওনা ইউনিয়নের আকতাপাড়া গ্রামে দ্বিতীয় স্ত্রী মেনোকা ও দুই সন্তানকে নিয়ে বসবাস করে আসছেন। প্রায় এক বছর আগে স্থানীয় সফির উদ্দিনের কাছ থেকে এক শতাংশ জমি কেনেন তিনি। মিউটেশন (খারিজ) জটিলতার কারণে জমিটি রেজিস্ট্রি করে নিতে পারেননি। জুডিসিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে জমির মূল্য পরিশোধ করা হয়েছিল। তার বাবা মারা যাওয়ার পর থেকে বিক্রেতা সফির উদ্দিন বিষয়টি অস্বীকার করছেন এবং তার মায়ের মরদেহ দাফনে দাফনে বাধা দেয়। 

অভিযোগের বিষয়ে সফির উদ্দিন বলেন, আমার জমিতে আদিবাসী (মান্দাই) মহিলাকে দাফন করতে দেব না। তাদের কাছে আমি কোনো জমি বিক্রি করিনি এবং কোনো টাকা-পয়সাও নিইনি।

স্থানীয় বিএনপি নেতা মাওনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বলেন, সফির উদ্দিনকে আমরা অনেক বুঝিয়েও কোনো সমাধান করতে পারিনি এবং নিহত ওই আদিবাসী বৃদ্ধাকে দাফন করা সম্ভব হয়নি।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ওই ব্যক্তিকে বোঝানো হলেও তিনি দাফন করতে দেননি। পরে নিহতের স্বজনেরা সরকারি খাসজমিতে তাকে দাফন করেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা