× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফলাফলে শীর্ষে স্বরূপকাঠি পাইলট মডেল স্কুল

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিবেদক

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬ ২২:৩০ পিএম

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার শীর্ষস্থান দখল করেছে সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার শীর্ষস্থান দখল করেছে সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

এসএসসি পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার শীর্ষস্থান দখল করেছে সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়। চলতি বছরের এসএসসি পরীক্ষায় বিদ্যালয়টি থেকে ১১৭ পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১১৫ জন।

এর মধ্যে ১৯ জন পেয়েছে এ প্লাস। এ সাফল্যে আনন্দ-উচ্ছ্বাসে ভাসছে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীরা।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় নেছারাবাদ উপজেলা থেকে জেনারেল শাখায় বিদ্যালয়টির ১১৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ১১৫ জন কৃতকার্য হয়েছে। ফলাফলে ১৯টি এ প্লাস, ৫০টি এ এবং ২৫টি এ মাইনাস অর্জিত হয়েছে। বিদ্যালয়টির পাসের হার ৯৮ দশমিক ২৯ শতাংশ।

বিদ্যালয়ের এমন সাফল্যে শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের মধ্যেও দেখা দিয়েছে উচ্ছ্বাস। দীর্ঘ বছর ধরে উপজেলার অন্যতম ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানটি শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে সুনাম ধরে রেখেছে। এবারের ফলাফল সেই সুনামকে আরও উজ্জ্বল করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. ইমাম সিকদার বলেন, ‘আমাদের বিদ্যালয় যেমন ফলাফলে উপজেলার শীর্ষে, তেমনি খেলাধুলাতেও উপজেলার শীর্ষস্থান ধরে রেখেছে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় এ সাফল্য এসেছে। আমরা ভবিষ্যতেও এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই।’ তিনি আরও বলেন, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, দুর্বল শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজর এবং অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে শিক্ষার মানোন্নয়নে কাজ করা হচ্ছে।

বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের প্রত্যাশা এবারের সাফল্যকে ভিত্তি করে আরও এগিয়ে যাবে সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়। উপজেলার সেরা হওয়ার গণ্ডি পেরিয়ে একদিন বরিশাল শিক্ষা বোর্ডের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় জায়গা করে নেবে ঐতিহ্যবাহী এ বিদ্যালয়। এমন স্বপ্নই এখন শিক্ষক শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা