কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬ ২২:০৫ পিএম
ঢাকার নবাবগঞ্জের ১৪টি ইউনিয়নে ১২৬ জন তথ্য সংগ্রহকারী ও ১৪ জন সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ করেছে ছাত্রদল। ছবি: সংগৃহীত
ঢাকার নবাবগঞ্জের ১৪টি ইউনিয়নে ১২৬ জন তথ্য সংগ্রহকারী ও ১৪ জন সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ করেছে ছাত্রদল।
বুধবার দুপুরে ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম নিরবের নেতৃত্বে উপজেলা ফটকে এ বিক্ষোভ করা হয়।
ছাত্রদল নেতা নিরব জানান, প্রধানমন্ত্রীর নির্বাচনী ওয়াদা পূরণে নবাবগঞ্জে ফ্যামিলি কার্ড প্রাপ্তদের তথ্য সংগ্রহে মাঠকর্মী নিয়োগের প্রক্রিয়ায় অনিয়ম করা হয়েছে। কর্তৃপক্ষ নিয়োগ প্রক্রিয়ায় আওয়ামী ফ্যাসিস্টদের প্রাধান্য দিয়েছে। আমরা ওই নিয়োগ বাতিল করে, পুনঃনিয়োগ প্রক্রিয়ার দাবি জানাই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম বলেন, নিয়মনীতি অনুসরণ করেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তাছাড়া নিয়োগের আগে বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে যাচাই-বাছাই করা হয়েছিল।