ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬ ২১:৫৮ পিএম
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মগটুলা ইউনিয়নের বৈরাটি সিনিয়র আলিম মাদ্রাসা। ছবি: সংগৃহীত
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মগটুলা ইউনিয়নের বৈরাটি সিনিয়র আলিম মাদ্রাসায় এবারের দাখিল পরীক্ষার ফলাফলে যে চিত্র দেখা গেছে তাতে সমালোচনার ঝড়। জানা যায়, এ প্রতিষ্ঠানে একজন-দুজন নয়, দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল ১২ শিক্ষার্থী।
তাদের পড়ানোর দায়িত্বে ছিলেন ২০ শিক্ষক। কিন্তু ফল প্রকাশের পর দেখা গেল, ১২ জনের কেউই পাস করতে পারেনি। অর্থাৎ শিক্ষক-শিক্ষার্থীর এমন অনুপাতে পরিচালিত মাদ্রাসাটিতে দাখিলের ফলাফল দাঁড়িয়েছে শতভাগ ফেল।
এদিকে মাদ্রাসাটিতে শিক্ষক সংখ্যা, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি এবং ফল বিপর্যয়ের বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বক্তব্য জানতে মো. আশরাফুল ইসলামের ব্যবহৃত মোবাইল ফোন নাম্বারে একাধিকবার কল করা হলেও নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
সচেতন মহল ও অভিভাবকদের প্রশ্ন, একটি প্রতিষ্ঠানে ২০ শিক্ষক থাকার পরও দাখিল পরীক্ষায় অংশ নেওয়া ১২ শিক্ষার্থীর সবাই অকৃতকার্য হওয়ার কারণ কী? শিক্ষার্থীদের অনিয়মিত উপস্থিতি যদি ফল বিপর্যয়ের অন্যতম কারণ হয়, তাহলে তাদের নিয়মিত ক্লাসে আনা এবং পড়াশোনায় মনোযোগী করার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির কার্যকর উদ্যোগ কতটা ছিলÑ এ নিয়েও প্রশ্ন উঠেছে।