× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেশি দামে সার বিক্রি, তিনজন সার ডিলারকে জরিমানা

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬ ২১:২৩ পিএম

নওগাঁর রাণীনগরে কৃষকের কাছে সরকারি মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করার অভিযোগে তিনজন সার ডিলারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নওগাঁর রাণীনগরে কৃষকের কাছে সরকারি মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করার অভিযোগে তিনজন সার ডিলারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নওগাঁর রাণীনগরে কৃষকের কাছে সরকারি মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করার অভিযোগে তিনজন সার ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার রাতে উপজেলার আবাদপুকুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশার (ভূমি) নাবিলা ইয়াসমিন।

তিনি জানান, চলতি আমন মৌসুমে কৃষকদের কাছে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করা হচ্ছেÑ কৃষকদের এমন অভিযোগ এবং গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আবাদপুকুর বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সার ডিলার সাইফুল ইসলামকে ৮ হাজার, আব্দুল হান্নানকে ৬ হাজার এবং অনিয়মিত দোকান পরিচালনার দায়ে গোলাম রাব্বানী দপ্তরিকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানের সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাকিমা খাতুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম ও পুলিশ সদস্য।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা