× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হিমাগারের যৌক্তিক ভাড়া নির্ধারণ দাবিতে বিক্ষোভ

রংপুর অফিস

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬ ২১:২১ পিএম

রংপুর জেলা আলুচাষি ও ব্যবসায় সমিতির সভাপতি তৈয়বুর রহমানের নেতৃত্বে সংগঠনের সদস্যরা দপ্তরের উপ-পরিচালক এমএন আলমগীর বাদশার কাছে স্মারকলিপি প্রদান করেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রংপুর জেলা আলুচাষি ও ব্যবসায় সমিতির সভাপতি তৈয়বুর রহমানের নেতৃত্বে সংগঠনের সদস্যরা দপ্তরের উপ-পরিচালক এমএন আলমগীর বাদশার কাছে স্মারকলিপি প্রদান করেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

আগামী ১৬ আগস্টের মধ্যে হিমাগার ভাড়া নির্ধারণ না হলে রংপুরে রাজপথে জোরালো আন্দোলনসহ সকল হিমাগার থেকে আলু বের করে নেওয়ার হুমকি দিয়েছে আলুচাষি ও ব্যবসায়ীরা। 

বুধবার দুপুরে রংপুর জেলা আলুচাষি ও ব্যবসায় সমিতির সভাপতি তৈয়বুর রহমানের নেতৃত্বে সংগঠনের সদস্যরা কৃষি বিপণন বিভাগীয় কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করে। এরপর দপ্তরের উপ-পরিচালক এমএন আলমগীর বাদশার কাছে স্মারকলিপি প্রদান করেন তারা।

স্মারকলিপিতে বলা হয়, কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক কর্তৃক হিমাগারের যৌক্তিক ভাড়া নির্ধারণের সুপারিশ কমিটি পাঠানো সুপারিশ চলতি বছরের ১৫ জুলাই স্বাক্ষরিত হয়ে ২০ জুলাই সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়। ২০২৬ সালে মৌসুমের এক-তৃতীয়াংশ সময় পার হয়ে যাওয়ায় সিদ্ধান্ত বাস্তবায়ন করা অতীব জরুরি।

আলুচাষি ও ব্যবসায়ীরা জানান, সুপারিশ কমিটি রংপুরের ৬টি হিমাগার সরেজমিনে তদন্ত করে আলু সংরক্ষণে কেজিপ্রতি সর্বোচ্চ ৩ টাকা ৯৭ পয়সা থেকে শুরু করে সর্বনিম্ন ২ টাকা ৯৮ পয়সা পর্যন্ত হিমাগার মালিকরা খরচ দেখিয়েছেন। সুপারিশ কমিটির সভায় তারা আলু সংরক্ষণের কেজিপ্রতি খরচের কথা জানালেও হিমাগারের জমির মূল্য, স্থাপনা খরচ, ব্যাংকঋণ ও সুদের হিসাব অন্তর্ভুক্ত করতে সময় চেয়ে সুপারিশ কমিটির সভায় রেজল্যুশনে স্বাক্ষর করেনি। কৃষি বিপণন অধিদপ্তর সেই হিমাগার মালিকদের স্বাক্ষর ছাড়াই সুপারিশ অধিদপ্তরে পাঠিয়েছে। ফলে এখন পর্যন্ত হিমাগার ভাড়া নির্ধারণের সিদ্ধান্ত ঝুলে আছে।

তারা আরও জানান, আগামী ১৬ আগস্টের মধ্যে রংপুর জেলার হিমাগার ভাড়া নির্ধারণ না হলে রাজপথে আলুচাষি ও ব্যবসায়ী কঠোর আন্দোলন গড়ে তুলবে। সেই সাথে ৫ টাকা কেজি দরে হিমাগার ভাড়া পরিশোধ করে সব আলু হিমাগার থেকে বের করে নেওয়া হবে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা