× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুয়েট শিক্ষকের ওপর হামলা ফের উত্তেজনার শঙ্কা

খুলনা অফিস

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬ ২০:৪২ পিএম

আপডেট : ১২ আগস্ট ২০২৬ ২১:১৩ পিএম

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ক্যাম্পাসের বাইরে কুয়েটের এক শিক্ষকের ওপর হামলার ঘটনায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)।

বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে নগরীর খালিশপুর থানার মুজগুন্নি এলাকায় বাসে ওঠার সময় ইইইয়ের অধ্যাপক ড. রফিকুল ইসলামের ওপর দুই বহিরাগত হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।

ঘটনার পর হামলার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্তের দাবি উঠেছে। একই সঙ্গে বিষয়টি নিয়ে পরবর্তী করণীয় নির্ধারণে জরুরি সাধারণ সভা ডেকেছে কুয়েট শিক্ষক সমিতি। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে এ সভা হওয়ার কথা রয়েছে।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াছ ইনামের সই করা জরুরি সভার নোটিসে বলা হয়েছে, গতকাল সকাল সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ে আসার পথে বাসে ওঠার সময় অধ্যাপক রফিকুল ইসলাম দুই বহিরাগত সন্ত্রাসীর হামলার শিকার হন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি জানানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার উদ্যোগ হয়েছে। হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে শিক্ষক সমিতি।

খালিশপুর থানার ওসি শাহজাহান আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে। এ ঘটনায় হামলার শিকার অধ্যাপক লিখিত অভিযোগ দিয়েছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা