× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতে ভারপ্রাপ্ত স্পিকারের উদ্যোগ

দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিবেদক

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬ ২০:২২ পিএম

নেত্রকোণার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে সোলার ইনভার্টার, লিথিয়াম ব্যাটারি ও অটোমেটিক চেঞ্জওভার সুইচ স্থাপন করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নেত্রকোণার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে সোলার ইনভার্টার, লিথিয়াম ব্যাটারি ও অটোমেটিক চেঞ্জওভার সুইচ স্থাপন করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নেত্রকোণার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে সোলার ইনভার্টার, লিথিয়াম ব্যাটারি ও অটোমেটিক চেঞ্জওভার সুইচ স্থাপন করা হয়েছে। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে এসব সরঞ্জাম স্থাপন করা হয়।

বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে সোলার ইনভার্টারটির উদ্বোধন করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল ওমর ফারুক, আবাসিক মেডিকেল অফিসার তানজিরুল ইসলাম রায়হানসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বিদ্যুৎ চলে গেলে দীর্ঘদিন ধরে হাসপাতালের ইনডোর, আউটডোর ও বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাসেবা ব্যাহত হতো। নতুন সোলার ইনভার্টার, লিথিয়াম ব্যাটারি ও অটোমেটিক চেঞ্জওভার সুইচ স্থাপনের ফলে বিদ্যুৎ চলে গেলে তাৎক্ষণিকভাবে বিকল্প বিদ্যুৎ সরবরাহ চালু হবে। এতে হাসপাতালের চিকিৎসাসেবা নিরবচ্ছিন্ন রাখার পাশাপাশি রোগীদের ভোগান্তি অনেকটাই কমবে।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা শুভ দাস বলেন, আগে বিদ্যুৎ চলে গেলে চরম দুর্ভোগে পড়তে হতো। এখন সোলার ইনভার্টার, লিথিয়াম ব্যাটারি ও অটো চেঞ্জওভার স্থাপনে বিদ্যুৎ চলে গেলেও আলো-ফ্যান বন্ধ হবে না। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল ওমর ফারুক বলেন, দীর্ঘদিন ধরে বিদ্যুৎ চলে গেলে হাসপাতালের বিভিন্ন বিভাগে সেবা দিতে আমাদের সমস্যায় পড়তে হতো। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত বলেন, ভারপ্রাপ্ত স্পিকারের সার্বিক নির্দেশনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মূলত হাসপাতালের সেবার মান বৃদ্ধিতে এসব উদ্যোগ নেওয়া হচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা