× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপির আহ্বায়কের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬ ২০:২১ পিএম

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় বালুচর ইউনিয়ন বিএনপির আহ্বায়কের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় বালুচর ইউনিয়ন বিএনপির আহ্বায়কের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় বালুচর ইউনিয়ন বিএনপির আহ্বায়কের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার রাত ২টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের বিএনপির আহ্বায়ক আব্দুল লতিফের বালুচর শ্যামল ছায়া ডিসি প্রজেক্টের ভেতর বসতবাড়িতে এ ঘটনা ঘটে।

ডাকাতির সময় বাড়ির মালিক বালুচর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল লতিফ সপরিবারে পাশের গ্রাম তার শ্বশুরবাড়ি খাসমহলে অবস্থান করছিলেন। স্থানীয়রা জানান, ডাকাতরা প্রথমে দুইতলা ভবনের মূল গেটের তালা ভেঙে প্রবেশ করে। পরে নিচতলার দরজা ভেঙে তারা ভবনের ভেতরে ঢোকে। লুট

এ সময় ওই বাড়িতে বসবাসকারী ডিসি প্রজেক্টের জামে মসজিদের ইমাম মাওলানা আল-আমিন, ডাকাতদের দেখতে পেয়ে আতঙ্কে ভবনের ছাদে চলে যান।

বালুচর ইউনিয়নের বিএনপির আহ্বায়ক আব্দুল লতিফ জানান, আমার বাড়িতে প্রজেক্টের মসজিদের ইমাম সাহেব  থাকতেন। ডাকাতি সময়  রাতে আমি শ্বশুর বাড়িতে অবস্থান করছিলাম।

ঘরের আসবাবপত্র আলমারি ভেঙে তছনছ করে নগদ ৮ লাখ টাকা, স্বর্ণলঙ্কাসহ মোট ১২ লক্ষাধিক টাকার মতো আমার খোয়া গেছে।

এ বিষয়ে সিরাজদিখান থানার ওসি মো.আলাউদ্দিন জানান, খবর পেয়ে রাতেই আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তদন্ত শুরু করেছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা