ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬ ১৯:৪২ পিএম
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাসের ধাক্কায় নিয়ন্ত্রণ হারানো ধানবোঝাই ট্রলির নিচে চাপা পড়ে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাসের ধাক্কায় নিয়ন্ত্রণ হারানো ধানবোঝাই ট্রলির নিচে চাপা পড়ে মোস্তফা কামাল (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
ঈশ্বরগঞ্জ
পৌর শহরের সরকারি কলেজ সংলগ্ন গো-হাটা মোড়ে বুধবার বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনাটি
ঘটে।
নিহত
মোস্তফা কামাল উপজেলার ঈশ্বরগঞ্জ ইউনিয়নের চরহোসেনপুর গ্রামের সোবহান আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা
জানান, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা এম কে সুপার পরিবহনের একটি বাস বিকেল ৪টার দিকে
ঈশ্বরগঞ্জ পৌর বাজারের দিকে যাচ্ছিল। বাসটি গো-হাটা মোড়ে পৌঁছালে সামনে থাকা
ধানবোঝাই একটি ট্রলিতে ধাক্কা দেয়। এতে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে মোস্তফা কামালের উপর
উঠে যায়। তিনি ট্রলির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।
খবর
পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়।
পরে গুরুতর আহত মোস্তফা কামালকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৪টা তাকে মৃত ঘোষণা করেন।
ঈশ্বরগঞ্জ
থানার অফিসার ইনচার্জ রবিউল আজম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে
ঘাতক বাসটি আটক করে থানায় নেওয়া হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে এ ঘটনায়
আইনগত ব্যবস্থা নেওয়া হবে।