নাটোর প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬ ১৮:৪১ পিএম
‘ভাষা, সংস্কৃতি, পরিচয় রক্ষায় নাটোরে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
‘ভাষা, সংস্কৃতি, পরিচয় রক্ষায় চাই সবার ঐক্য’, এই প্রতিপাদ্য সামনে রেখে নাটোরে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার
সকাল ১০টায় নাটোর সদর উপজেলা হলরুমে ‘আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট’, অর্পা,
লাস্টার, নিডা সোসাইটি ও পিকে এসএস-এর আয়োজনে ও ক্রিশিয়ান এইড-এর সহযোগিতা এবং
ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে আয়োজিত আলোচনা সভায় ‘উই ক্যান বাংলাদেশ’-এর প্রধান
নির্বাহী জিনাত আরা হকের সভাপতিত্বে অনিমা কুজুরের সঞ্চালনায় এ সময় প্রধান
অতিথি হিসেবে নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক উপস্থিত ছিলেন।
অন্যান্যের মধ্যে বিশেষ
অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মো. মশিউর রহমান, জেলা প্রাথমিক
শিক্ষা অফিসার মোহা. আব্দুল হান্নান, জেলা সমাজসেবা কার্যালয় উপ-পরিচালক নূর
মোহাম্মদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক কৃষিবিদ মো. হাবিবুর ইসলাম, লাসটারের
নির্বাহী পরিচালক লায়লা আরজুমান্দ বানু, পিকেএসএস-এর নির্বাহী পরিচালক ডেইজি
আহমেদ, সাংবাদিক কালিদাস রায় প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা
বলেন, সম্প্রতি সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আদিবাসী নেতৃবৃন্দের
ঐতিহাসিক বৈঠকে আদিবাসীদের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।
বৈঠকে আদিবাসীদের
সাংবিধানিক স্বীকৃতি, সমতলের জন্য পৃথক ভূমি কমিশন গঠনসহ সকল দাবি দ্রুততম সময়ের
মধ্যে বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।