সুনামগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬ ১৫:৫২ পিএম
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর সীমান্তে অভিযান চালিয়ে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর সীমান্তে অভিযান চালিয়ে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮-বিজিবি)-এর অধীনস্থ
মাছিমপুর বিওপির একটি বিশেষ টহল দল বুধবার সকালে সীমান্ত এলাকায় এই অভিযান
পরিচালনা করে।
২৮-বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাছিমপুর
বিওপির টহল দল সীমান্ত পিলার ১২০৮/এমপি থেকে প্রায় ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে
মাছিমপুর এলাকায় অভিযান চালায়।
এ সময় তল্লাশি চালিয়ে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ
দুই নারী কারবারিকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- কিশোরগঞ্জের ভৈরব থানার গাছতলা গ্রামের
জহির মিয়ার স্ত্রী বন্যা, মৌলভীবাজার সদর এলাকার মৃত রহমান মিয়ার স্ত্রী আলিয়া বেগম।
উদ্ধারকৃত ভারতীয় ইস্কাফ সিরাপের আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার ৮০০ টাকা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮-
বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকরিয়া কাদির বলেন, আটককৃত
আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে বিশ্বম্ভরপুর থানায় মামলা
দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্তবর্তী এলাকায় মাদকের চোরাচালান রোধে
গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।