× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টেকনাফে ডাম্পারের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬ ১৪:৪২ পিএম

নিহত যুবক মো. রুবেল ও আরমান চৌধুরী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নিহত যুবক মো. রুবেল ও আরমান চৌধুরী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কক্সবাজারে টেকনাফের হোয়াইক্যংয়ে ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক মারা গেছেন।

বুধবার সকাল ৯টার দিকে শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কেরুনতলী ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন  হাইওয়ে পুলিশের হোয়াইক্যং ফাঁড়ির পরিদর্শক নুরুল আবছার।

নিহতরা হলেন- উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পশ্চিম ফারিরবিল এলাকার মৃত ছগির আহমদ ড্রাইভারের ছেলে মো. রুবেল (৩৫) এবং টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঘিলাতলী এলাকার আবুল কাসেমের ছেলে আরমান চৌধুরী (২৮)।

স্থানীয়দের বরাত দিয়ে  হাইওয়ে পুলিশের হোয়াইক্যং ফাঁড়ির পরিদর্শক নুরুল আবছার জানিয়েছেন, সকালে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের  ঘিলাতলী এলাকা থেকে রুবেল ও আরমান মোটরসাইকেলে যোগে পালংখালী বাজারের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে কেরুনতলী ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি বেপরোয়া গতির একটি ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। 

এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই রুবেলের মৃত্যু হয়। গুরুতর আহত আরমানকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। দুর্ঘটনার পরই ডাম্পার ট্রাকটি নিয়ে চালক ও সহকারি পালিয়ে যায়।

নুরুল আবছার বলেন, সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবক মারা গেছেন। দুর্ঘটনায় জড়িত ডাম্পারটি পালংখালী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য কামাল উদ্দিনের বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।

তিনি বলেন, ঘটনার পর ডাম্পারটি নিয়ে চালক পালিয়ে গেছে। কাউকে আটক করা সম্ভব হয়নি। ডাম্পারটি জব্দ এবং চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা