× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যৌথ বাহিনীর অভিযানে ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩

রায়পুরা (নরসিংদী) প্রতিবেদক

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬ ১৪:৪০ পিএম

আপডেট : ১২ আগস্ট ২০২৬ ১৪:৪১ পিএম

নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চল চানপুর ইউনিয়নে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ  ৩ জনকে গ্রেপ্তার করেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চল চানপুর ইউনিয়নে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চল চানপুর ইউনিয়নে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ  ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় বিপুল পরিমাণ ককটেল, একটি একনলা বন্দুকসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় রায়পুরা থানা চত্বরে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে এ তথ্য নিশ্চিত করেন নরসিংদী পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক।

গ্রেপ্তারকৃতরা হলেনÑ চাঁনপুর ইউনিয়নের সওদাগরকান্দি গ্রামের মনির হোসেন, আলকাছ ও সাইম ইসলাম।

পুলিশ সুপার জানান, আজ সকালে উপজেলার চাঁনপুর ইউনিয়নের সদাগরকান্দি গ্রামে ফরিদ গ্রুপ ও মোমেন চেয়ারম্যান গ্রুপের মধ্যে দীর্ঘদিনের চলমান বিরোধের জেরে সওদাগরকান্দি গ্রামে এক যৌথ অভিযান পরিচালনা করা হয়। 

গোপন সংবাদের ভিত্তিতে সদাগরকান্দি লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে কয়েকজন অস্ত্রধারী অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে মনির হোসেন, আলকাছ ও সাইমন ইসলাম নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে অভিযানে তাদের হেফাজত থেকে একটি একনলা বন্দুক, ৯ রাউন্ড শর্টগানের গুলি, একটি হলুদ রঙের হেলমেট, ৪টি বুলেটপ্রুফ জ্যাকেট, ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ৮টি দেশীয় তৈরি বল্লম, ১৪টি লাল বালতিতে থাকা ১৩৬টি ককটেল, এক বালতি পাথর এবং একটি ইঞ্জিনচালিত নৌকা উদ্ধার করা হয়েছে।

তিনি আরো বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা