× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুঁটি থেকে লাফিয়ে গোসলের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬ ১৪:২৪ পিএম

ট্রফি হাতে নিহত আব্দুল্লাহ মিয়া। ছবি: সংগৃহীত

ট্রফি হাতে নিহত আব্দুল্লাহ মিয়া। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবে বিদ্যুতের খুঁটি থেকে লাফিয়ে খালে গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল্লাহ মিয়া (১১) নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

উপজেলার শ্রীনগর ইউনিয়নের বধূনগর গ্রামে মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ বধূনগর গ্রামের প্রবাসী নজরুল মিয়ার ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় কয়েকজন জানান, দুপুর ২টার দিকে আব্দুল্লাহসহ চার সহপাঠী বাড়ির পাশে বধূনগর খালে গোসল করতে যায়। তারা বিদ্যুতের খুঁটি থেকে লাফিয়ে পানিতে নামছিল। ওই সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। খুঁটিতে বিদ্যুৎ মেরামতের কাজ চলছিল। হঠাৎ সংযোগ চালু হলে চারজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়। তিনজন প্রাণে বাঁচলেও আব্দুল্লাহ পানিতে তলিয়ে যায়।

খবর পেয়ে ভৈরব বাজার ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় নিখোঁজের পাঁচ ঘণ্টা পর রাত ৭টা ২০ মিনিটে তার মরদেহ উদ্ধার করা হয়।

ভৈরব বাজার ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীদের টিম লিডার তোফাজ্জল হোসেন জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহতের আত্মীয় মাসুম মিয়া অভিযোগ করেন, বিদ্যুৎ অফিসের লোকজন কাজ শেষে হঠাৎ সংযোগ চালু করায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের দুলাভাই রাজু মিয়াও বিদ্যুৎ বিভাগের গাফিলতির অভিযোগ করেন।

ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে খোঁজ নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা