× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগে ঝড়, ছাত্রদল নেতার পদত্যাগ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিবেদক

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬ ১৪:০৬ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ময়মনসিংহের গৌরীপুরে ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি ও দলীয় প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে।

উত্তীর্ণ না হয়েও সুপারভাইজার পদে নিয়োগের অভিযোগ রয়েছে। ছাত্রলীগ নেতা নিয়োগ পাওয়ায় এক ছাত্রদল নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। নিয়োগপ্রার্থীদের একাংশের অভিযোগ, নিয়োগে দলীয়করণ হয়েছে। তবে নিয়োগ কমিটির সভাপতি ইউএনও আফিয়া আমীন পাপ্পা বলেন, এসব অভিযোগ সত্য নয়। বিধি মোতাবেক লিখিত ও মৌখিক পরীক্ষাসহ স্বচ্ছ পদ্ধতিতে নিয়োগ দেওয়া হয়েছে।

পদত্যাগের ঘোষণা দেওয়া ওই ছাত্রদল নেতা হলেনÑ অচিন্তপুর ইউনিয়ন ছাত্রদলের সদস্য মাহবুব হোসেন। তিনি ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে লেখেন, ‘ছাত্রলীগ জিতে গেছে, সেই সুখে স্বেচ্ছায় পদত্যাগ করলাম।’

ছাত্রদল নেতা মহিবুর রহমান জানান, লিখিত পরীক্ষায় অংশ না নিয়েও সুপারভাইজার পদে নিয়োগ পেয়েছেন নুর মোহাম্মদ। এটা কীভাবে সম্ভব হলো।

আরেকটি অভিযোগে জানা যায়, তথ্য সংগ্রহকারী পদে লিখিত পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে সুপারভাইজার পদে। এতে ক্ষোভে ফুঁসে উঠেছেন স্থানীয় সাধারণ শিক্ষার্থীরা। প্রকাশিত ফলকে ‘তামাশা’ আখ্যা দিয়ে ফেসবুকে পোস্ট দেন অনেকে। চাকরিপ্রার্থী ফাইরুজ হুমাইরা কর্ন জানান, পিওর দুর্নীতি হয়েছে। আরশাদুল হক জানান, লিখিত পরীক্ষা, ভাইভা কিছু না দিয়েও তালিকায় নাম দেখলাম।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা