× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবৈধ দখল উচ্ছেদের পর বাজার সড়কের পাশে বৃক্ষরোপণ

লক্ষ্মীপুর প্রতিবেদক

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬ ১৩:৪৭ পিএম

লক্ষ্মীপুর পৌরসভার বাজার সড়কের পাশে দখলমুক্ত জায়গায় বৃক্ষরোপণ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

লক্ষ্মীপুর পৌরসভার বাজার সড়কের পাশে দখলমুক্ত জায়গায় বৃক্ষরোপণ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

লক্ষ্মীপুর পৌরসভায় বাজার সড়কের পাশে অবৈধ দখল উচ্ছেদের পর খালি জমিতে গাছের চারা লাগানো হয়েছে।

এ ঘটনায় প্রশংসায় ভাসছেন লক্ষ্মীপুর পৌর প্রশাসক সম্রাট খীসা। বুধবার সকালে শহরের ঝর্ণা ফার্মেসী এলাকা থেকে সাবরেজিষ্ট্রি কার্যালয় পর্যন্ত গাছগুলো রোপণ করা হয়।

পৌরসভা কর্তৃপক্ষ জানায়, বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ এ স্লোগানে সারাদেশের মতো লক্ষ্মীপুর পৌরসভার বিভিন্ন এলাকার বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। লক্ষ্মীপুর পৌর শহরের বাজার সড়কের ঝর্ণা ফার্মেসি এলাকা থেকে সাব রেজিষ্ট্রি কার্যালয় পর্যন্ত অর্ধ-শতাধিক গাছের চারা রোপণ করা হয়েছে। এছাড়া পৌরসভার বিভিন্ন সড়কের পাশে ৫ শতাধিক গাছের চারা রোপণ করা হবে।

বাজারের ব্যবসায়ী আব্দুল মান্নান বলেন, গাছের চারা রোপন একটি প্রশংসনীয় কাজ। তবে চারাগুলো শুধু রোপণ করলেই হবে না, নিয়মিত পরিচর্যা করতে হবে। ওই স্থানে যেন অবৈধভাবে ফের হকাররা দখল করতে না পারে, সেদিকেও লক্ষ্য রাখতে হবে।

স্কুল শিক্ষক কামাল হোসেন বলেন, বাজারের সড়কের পাশে এই প্রথম পৌর প্রশাসন গাছ রোপণ করেছে। অবৈধভাবে দখলকৃত হকারদের উচ্ছেদ করে গাছ রোপণ দারুণ উদ্যোগ।

লক্ষ্মীপুর পৌর প্রশাসক সম্রাট খীসা বলেন, বাজার সড়কের পাশের খালি জায়গা অবৈধ দখলদারদের কবল থেকে উদ্ধার করা হয়। সেখানে এখন গাছের চারা রোপণ করা হয়েছে। গাছগুলো রক্ষায় গোলাকার করে বেড়া দেওয়া হয়। নিয়মিত পরিচর্যাও করা হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা