× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তিনজনের মরদেহ একই বাসা থেকে উদ্ধার, তদন্তে পুলিশ

সিলেট প্রতিবেদক

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬ ১৩:৩৪ পিএম

সিলেটের রায়নগর আবাসিক এলাকা থেকে তিনজনের মরদেহ একই বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সিলেটের রায়নগর আবাসিক এলাকা থেকে তিনজনের মরদেহ একই বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সিলেট নগরের রায়নগর আবাসিক এলাকায় একটি বাসা থেকে এক দম্পতি ও তাদের গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রায়নগর মিতালী ১১১ নম্বর বাসা থেকে বুধবার সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেনÑ ওই বাসার বাসিন্দা ব্যবসায়ী আব্দুস সত্তার মিয়া (৯০), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭৫) এবং তাদের ২৫ বছর বয়সি গৃহপরিচারিকা।

পুলিশ ও স্বজনদের ভাষ্য অনুযায়ী, আব্দুস সত্তার মিয়া সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্য ছিলেন। তিনি স্ত্রীকে নিয়ে রায়নগরের নিজ বাসায় বসবাস করতেন।

তাদের চার সন্তানের মধ্যে দুজন যুক্তরাজ্যে এবং দুজন যুক্তরাষ্ট্রে বসবাস করেন।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মঈনুল জাকির বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে।

প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। কী কারণে এবং কীভাবে তাদের মৃত্যু হয়েছে, তা জানতে তদন্ত চলছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মঞ্জুরুল আলম বলেন, ঘটনাটি কীভাবে ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

মরদেহ উদ্ধারের পর পুলিশ ঘটনাস্থলে বিভিন্ন আলামত সংগ্রহসহ প্রয়োজনীয় কার্যক্রম চালাচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা