× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পিআইওর কর্মচারীর বাসায় ‘অবৈধ’ ত্রাণের মজুত

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬ ১২:২৬ পিএম

ফেনীর ফুলগাজীতে পিআইও কার্যালয়ের প্রাক্তন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আবদুল বাকেরের ভাড়া বাসা থেকে সরকারি ত্রাণসামগ্রী উদ্ধার করা হয়েছে। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

ফেনীর ফুলগাজীতে পিআইও কার্যালয়ের প্রাক্তন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আবদুল বাকেরের ভাড়া বাসা থেকে সরকারি ত্রাণসামগ্রী উদ্ধার করা হয়েছে। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

ফেনীর ফুলগাজীতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের প্রাক্তন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আবদুল বাকেরের ভাড়া বাসা থেকে সরকারি ত্রাণসামগ্রী উদ্ধার করা হয়েছে।

ফুলগাজী বাজারসংলগ্ন দক্ষিণ শ্রীপুর এলাকায় মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে এসব সামগ্রী উদ্ধার করে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আবদুল বাকেরের বাসায় অভিযান চালানো হয়। এ সময় ১০ বস্তা ত্রাণসামগ্রী ও তিন বস্তা শুকনা খাবারের প্যাকেট জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে ৩০০ কেজি চাল, ৩২ লিটার সয়াবিন তেল, ৩০ কেজি করে লবণ ও চিনি, ৩৩ কেজি মসুর ডাল এবং বিভিন্ন পরিমাণ হলুদ, মরিচ ও ধনিয়ার গুঁড়া।

আবদুল বাকের ২০২৪ সালে ফুলগাজীতে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি নোয়াখালীর সেনবাগ উপজেলায় কর্মরত থাকলেও তার পরিবার ফুলগাজীতেই বসবাস করে।

পিআইও রাজিব আহমেদ জানান, উদ্ধার করা সামগ্রী থানায় রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

ইউএনও মোহাম্মদ কাউসার হামিদ বলেন, উদ্ধার করা পণ্যগুলো ২০২৪-২৫ সালের বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দ করা হয়েছিল।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা