× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রেললাইনে মিলল দুই যুবকের মরদেহ

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬ ০৯:৫৪ এএম

গোপালগঞ্জের কাশিয়ানীতে রেললাইন থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গোপালগঞ্জের কাশিয়ানীতে রেললাইন থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গোপালগঞ্জের কাশিয়ানীতে রেললাইন থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার মহেশপুর রেলস্টেশন সংলগ্ন বাদশা খানের বাড়ির পাশ থেকে বুধবার সকালে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন মহেশপুর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের বাবুল শেখের ছেলে মেহেদী শেখ (২৫) এবং বাঔখোলা গ্রামের শাহ আলম গাজীর ছেলে হাসিব গাজী (২০)।

স্থানীয়দের দাবি, তারা দুজনই মাদকাসক্ত ছিলেন।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান জানান, মঙ্গলবার রাত ১০টার পর ঢাকা থেকে খুলনাগামী রুপসী বাংলা ট্রেনের নিচে কাটা পড়ে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে।

ওসি বলেন, সকালে স্থানীয়রা রেললাইনে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। বিষয়টি রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে গিয়ে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহের পরবর্তী ব্যবস্থা নেবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা