× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অল্পের জন্য রক্ষা পেল সারবোঝাই কার্গো জাহাজ

মানিকগঞ্জ সংবাদদাতা

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৩ ১৫:১০ পিএম

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩ ১৫:১৩ পিএম

ঘাটে নোঙর করে রাখা কার্গোটির ইঞ্জিনরুমের নিচের দিকে লিকেজ হয়ে পানি ঢুকে আংশিক কাত হয়ে যায়। ছবি: প্রবা

ঘাটে নোঙর করে রাখা কার্গোটির ইঞ্জিনরুমের নিচের দিকে লিকেজ হয়ে পানি ঢুকে আংশিক কাত হয়ে যায়। ছবি: প্রবা

মানিকগঞ্জের শিবালয়ে যমুনা নদীর পাড়ে ৬৫০ মেট্রিক টন এমওপি সারবোঝাই একটি কার্গো জাহাজ অল্পের জন্য ডুবির হাত থেকে রক্ষা পেয়েছে।

বৃহস্পতিবার সকালে (৫ জানুয়ারি) উপজেলার শিবালয় ইউনিয়নের অন্বয়পুর গ্রামের ঘাটে নোঙ্গর করে রাখা কার্গোটির ইঞ্জিন রুমের নিচের দিকে লিকেজ হয়ে পানি ঢুকে আংশিক কাত হয়ে যায়। পরে কার্গোর লোকজন দুইটি সেচ মেশিনের সাহায্যে ইঞ্জিন রুমের পানি নিষ্কাসন করেন।

জাহাজে থাকা সার আকিজ গ্রুপের বলে জানা গেছে। জাহাজে থাকা আকিজ গ্রুপের স্টোর কিপার নিলয় পোদ্দার প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘৬৫০ মেট্রিক টন এমওপি সার বোঝাই করে এমভি এবাদত নামের কার্গো জাহাজটি মংলা হারবাড়িয়া থেকে বাঘাবাড়ির উদ্যেশ্যে রওনা হয়। গতকাল (বুধবার) দুপুর ২টার দিকে মানিকগঞ্জে পৌঁছালে কিছু সার আনলোড করার জন্য নোঙ্গর করা হয় ঘাটে। বৃহস্পতিবার সকালের দিকে জাহাজের লোকজন ইঞ্জিন রুমে পানি দেখতে পেয়ে কর্তৃপক্ষকে জানালে তারা সকাল ১০টা থেকে পানি নিষ্কাশনের কাজ শুরু করে। বর্তমানে জাহাজ ডুবে যাওয়া বা সারের ক্ষতি হওয়ার কোনো ঝুঁকি নেই। সারগুলোকে অন্য জাহাজে আনলোড করা হচ্ছে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যেহেতু এখনো পুরো সার আনলোড করা হয়নি; তাই ক্ষয়ক্ষতির ব্যাপারে নিশ্চিত করে বলা যাচ্ছে না।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা