শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬ ০৮:৩১ এএম
সাতক্ষীরা কারাগার থেকে পালানো দুই বন্দি মোজাম গাজী ও রফিকুল ইসলাম গাজী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সাতক্ষীরা কারাগার থেকে পালানো মোজাম গাজী ও রফিকুল ইসলাম গাজী নামের দুই বন্দিকে গ্রেপ্তার করেছে শ্যামনগর থানা পুলিশ।
উপজেলার শ্রীফলকাটী এলাকা থেকে মঙ্গলবার রাত সাড়ে ৮টা দিকে মোজাম গাজী (৪৯) হাজতি নং- (২৫৩৫/২৪) ও সাড়ে ১০ টার দিকে কাছারী ব্রিজ এলাকা থেকে রফিকুল ইসলাম (৩৮) হাজতি নং- (৪২৫২/এ) কে গ্রেপ্তার করে পুলিশ।
মোজাম গাজী শ্যামনগর উপজেলার শ্রীফলকাটি গ্রামের মৃত মোহাম্মদ গাজীর ছেলে ও রফিকুল ইসলাম গাজী নওয়াবেকী গ্রামের আবের গাজীর ছেলে।
থানা সূত্রে জানাযায়, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারীর নির্দেশনায় সেকেন্ড অফিসার বিপ্লব হোসেন, এসআই খন্দকার আনোয়ার হোসেন, এসআই সনজীব, এএসআই হারুনার রশীদ, এএসআই নবী, এএসআই আবু জাফর ও পিএসআই সজীব তাদের গ্রেপ্তার করে।
ওসি সাফিউল ইসলাম পাটওয়ারী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২০২৪ সালের ৫ই আগস্টে সাতক্ষীরা কারাগার ভাংচুর এর ঘটনায় কারাগার থেকে পালিয়ে যাওয়া দুই বন্দি মোজাম গাজী ও রফিকুল ইসলামকে নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
জেল থেকে পালানোর পর থেকেই তারা আত্মগোপনে ছিলেন। এছাড়াও জেল পলাতক বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও তিনি জানান।