× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মায়ের হাতে ২ মাসের শিশুপুত্র জবাই

রামু (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬ ১৫:৫৪ পিএম

কক্সবাজারের রামুতে দুই মাস বয়সি শিশুপুত্রকে গলা কেটে জবাই করেছে মা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কক্সবাজারের রামুতে দুই মাস বয়সি শিশুপুত্রকে গলা কেটে জবাই করেছে মা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কক্সবাজারের রামুতে মায়ের হাতে দুই মাস বয়সি শিশুপুত্রকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে।

উপজেলার রাজারকুল ইউনিয়নের চৌকিদার পাড়ায় মঙ্গলবার সকাল আনুমানিক ৬টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম রায়ান আহমেদ। তার বয়স মাত্র দুই মাস। সে মালয়েশিয়া প্রবাসী আব্দুল মালেকের ছেলে।

শিশুটির বাবার বাড়ি রাজারকুল ইউনিয়নের সিকদার পাড়ায়। তবে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে শিশুটির মায়ের বাবার বাড়ি চৌকিদার পাড়ায়।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে শিশুটিকে নিয়ে রান্নাঘরে প্রবেশ করেন তার মা রোমানা আক্তার। কিছুক্ষণ পর ধারালো ছুরি দিয়ে শিশুটির গলা কেটে হত্যা করা হয়েছে বলে অভিযোগ ওঠে।

পরিবারের সদস্য ও স্থানীয়রা বিষয়টি জানতে পারেন। খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এদিকে মাত্র দুই মাস বয়সি শিশুর এমন নির্মম মৃত্যুর ঘটনায় চৌকিদার পাড়াসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর শিশুটির স্বজন ও স্থানীয়দের মধ্যে কান্নার রোল পড়ে যায়।

খবর পেয়ে রামু থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে রোমানা আক্তারকে আটক ও শিশুটির মরদেহ উদ্ধার করে। পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্রসহ প্রয়োজনীয় আলামত সংগ্রহ এবং ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘পরিবারের সদস্যরা জানিয়েছেন, রোমানা আক্তার মানসিক সমস্যায় ভুগছিলেন এবং এর আগে তাকে চিকিৎসকের কাছে নেওয়া হয়েছিল। তবে পরিবারের বক্তব্যের ভিত্তিতে তাকে মানসিক ভারসাম্যহীন বলা যাচ্ছে না।

তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। শিশুটিকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করার অভিযোগে তার মাকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা