× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাপের কামড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু

প্রবা প্রতিবেদক, ঝিনাইদহ

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬ ১৪:০৮ পিএম

ঝিনাইদহে সাপের কামড়ে  এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঝিনাইদহে সাপের কামড়ে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঝিনাইদহে সাপের কামড়ে আরাফাত হোসেন (১৪) নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।

উপজেলার ঘোড়শাল গ্রামের তালতলা পাড়ায় সোমবার রাতে এ ঘটনা ঘটে।

মৃত আরাফাত হোসেন ওই গ্রামের হান্নান মুসল্লির ছেলে। সে ঘোড়শাল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।স্থানীয়রা জানান, রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিল আরাফাত হোসেন।

রাত ১১টার দিকে ঘুমের মধ্যে বিষধর সাপ তাকে ছোবল দেয়। টের পেয়ে স্বজনরা তাকে পাশের এলাকার ওঝার কাছে নিয়ে যায়। সেখান থেকে বাড়ি ফিরলে রাত ৩টার দিকে অসুস্থ হয়ে পড়ে সে। পরে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পথে আরাফাতের মৃত্যু হয়।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাজিয়া সুলতানা বলেন, আরাফাতকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে আসার অনেক আগেই তার মৃত্যু হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাউদজ্জামান বলেন, কোনো অভিযোগ না থাকায় আরাফাতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা