× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যুবকের মৃত্যু : স্বজনদের দাবি ছিনতাইয়ে

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬ ১৩:৫৩ পিএম

আপডেট : ১১ আগস্ট ২০২৬ ১৩:৫৪ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীতে এক যুবকের মৃত্যু হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীতে এক যুবকের মৃত্যু হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীতে ইয়ামিন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

ছিনতাইকারীদের আঘাতে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে স্বজনরা দাবি করলেও পুলিশ বলছে কাভার্ড ভ্যানের ধাক্কায় ওই যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলাজুড়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।  

নিহত যুবকের ফেনী শহরতলীর মধ্যম চাঁড়িপুর গ্রামের চৌধুরী বাড়ির গিয়াস উদ্দিনের ছেলে। তিনি ফেনী কম্পিউটার ইনস্টিটিউটের ফাইনাল বর্ষের টিটিসি বিভাগের ১৫ তম ব্যাচের শিক্ষার্থী ও একটি বিস্কুট কারখানার সুপারভাইজার পদে কর্মরত ছিলেন। 

নিহতের সহপাঠীরা জানান, ইয়ামিন সকাল বেলায় পরীক্ষায় অংশ নেয়। দুপুর দেড়টার দিকে ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের মোহাম্মদ আলী বাজার থেকে একটি সিএনজি করে মহিপালের দিকে আসছিলেন। এ সময় তিনি ফতেহপুর ফ্লাইওভার পর্যন্ত এলে ছিনতাইকারী দল তার শরীরের বিভিন্নস্থানে আঘাত করে তাকে রাস্তায় ফেলে দিয়ে মোবাইল ও ব্যাগটি নিয়ে যায়।

 সেখান থেকে আমরা ইয়ামিনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসি। জরুবি বিভাগের চিকিৎসক তার অবস্থা দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, যখন ওই রোগীকে হাসপাতালে আনা হয়, তখন আমি ছিলাম না। যার কারণে ওই রোগীর কোনো তথ্য দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। 

ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ইয়ামিন নামক ওই যুবকের মৃত্যু সড়ক দুর্ঘটনায় হয়েছে বলে আমরা জানতে পেরেছি।  

এদিকে মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম বলেন, ইয়ামিন নামের ওই যুবকের মৃত্যুর পর বিষয়টি আমরা অবগত হয়েছি। তার মৃত্যু কাভার্ড ভ্যানের ধাক্কায় হয়েছে বলে শুনেছি। রাস্তায় লাগানো সিসিটিভির ফুটেজ হাতে এলে ছিনতাইকারীর আঘাত নাকি সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে তা বলা যাবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা