× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাবনার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল

চাটমোহর (পাবনা) প্রতিবেদক

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬ ১২:৫৮ পিএম


শতভাগ ফেল করা পাবনার ভাঙ্গুড়া উপজেলার মাগুরা দাখিল মাদ্রাসা।  ছবি : সংগৃহীত

শতভাগ ফেল করা পাবনার ভাঙ্গুড়া উপজেলার মাগুরা দাখিল মাদ্রাসা। ছবি : সংগৃহীত

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাবনা জেলায় চারটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে একজনও পাস করতে পারেনি।

শতভাগ ফেল করেছে। চারটি প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নিয়েছিল ৬০ জন শিক্ষার্থী।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, শতভাগ ফেল করা পাবনার চারটি শিক্ষা প্রতিষ্ঠান হলো-ভাঙ্গুড়া উপজেলার মাগুরা দাখিল মাদ্রাসা, একই উপজেলার সিকেবি আলিম মাদ্রাসা (ভোকেশনাল শাখা), ফরিদপুর উপজেলার হারোভাঙ্গা ইসলামিয়া দাখিল মাদ্রাসা এবং চাটমোহর উপজেলার মহেলা মহিলা দাখিল মাদ্রাসা।

এর মধ্যে ভাঙ্গুড়া উপজেলার মাগুরা দাখিল মাদ্রাসা থেকে ১৯ জন, সিকেবি আলিম মাদ্রাসা (ভোকেশনাল শাখা) থেকে ৭ জন, ফরিদপুর উপজেলার হারোভাঙ্গা ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে ১৪ জন এবং চাটমোহর উপজেলার মহেলা মহিলা দাখিল মাদ্রাসা থেকে ২০ জন পরীক্ষায় অংশ নিয়েছিল।

জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করে বলেন, ফলাফল বিপর্যয়ের কারণ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা