× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শুধু ট্রেন না, যা দরকার আমরা তাই করব- সেলিম

গোপালগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬ ১২:২২ পিএম

এখন থেকে শনিবার বাদে প্রতিদিন ঢাকা থেকে ৩টা ১৫ মিনিটে গোপালগঞ্জের উদ্দেশ্যে ও গোপালগঞ্জ থেকে সন্ধ্যা  ৭টা ১৫ মিনিটে ঢাকার উদ্দেশে ট্রেন ছেড়ে আসবে।  ছবি: প্রতিদিনের  বাংলাদেশ

এখন থেকে শনিবার বাদে প্রতিদিন ঢাকা থেকে ৩টা ১৫ মিনিটে গোপালগঞ্জের উদ্দেশ্যে ও গোপালগঞ্জ থেকে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ঢাকার উদ্দেশে ট্রেন ছেড়ে আসবে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, আপনারা বিগত দিনে অনেকেই বলেছেন,  একটি দলকে ভোট দিলে তারা গোপালগঞ্জের জন্য কিছুই করতে পারবে না।

প্রধানমন্ত্রী তারেক রহমান গোপালগঞ্জের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে  আশাবাদ ব্যক্ত করেছেন। আর তাই প্রধানমন্ত্রী এবার ৬৪ জেলায় যে উন্নয়ন বরাদ্দ দিয়েছেন সেখানে গোপালগঞ্জের অবস্থান পঞ্চম। আমরা গোপালগঞ্জের তিন এমপি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলাম। তিনি আমাদের বলেছেন গোপালগঞ্জ বাংলাদেশের বাইরের কোনো জেলা নয়। আমাদের অন্য জেলাগুলো মতো গোপালগঞ্জও অন্যতম। শুধু ট্রেন না, গোপালগঞ্জের জন্য যা যা দরকার আমরা তাই করব বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সোমবার রাতে তিনি গোপালগঞ্জ রেলস্টেশনে গোপালগঞ্জ থেকে ঢাকা ট্রেন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন।

গোপালগঞ্জ থেকে ঢাকা ট্রেন যাত্রার শুভ উদ্বোধন করে তিনি আরো বলেন, আপনাদের সামনে কথা দিলাম আগামীতে গোপালগঞ্জের জন্য যা যা করা দরকার আমরা ইনশাল্লাহ তাই করব।আর আগামী ডিসেম্বরের মধ্যে এই রুটে একটি নতুন ট্রেন যুক্ত হবে এবং সকালে একটি ট্রেন গোপালগঞ্জ থেকে ঢাকা ছেড়ে যেতে পারে তার জন্য পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান তিনি।

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী বিশেষ অতিথির বক্তব্যে বলেন, গোপালগঞ্জের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল ঢাকা থেকে গোপালগঞ্জে একটি ট্রেন চালু হোক। দুর্ভাগ্য গোপালগঞ্জের মানুষের ২০১০ সালে গোপালগঞ্জ থেকে ঢাকা রেল লাইন নির্মাণ কাজ শুরু হয়। এই কাজ শেষ হয় ২০১৮ সালে। নির্দিষ্ট সময়ের চেয়ে অনেক বেশি সময় লাগিয়েছিল কাজ শেষ করতে।

রাষ্ট্রের টাকা খরচ করে এই রেললাইন নির্মিত হয়েছিলÑ কিন্তু নির্মাণে ৬ বছরেও সেই সরকার গোপালগঞ্জ থেকে ঢাকাই একটি ট্রেন চালু করতে পারেনি। এখানেই গভীর ষড়যন্ত্র ছিল। এখানে যারা দায়িত্বে ছিল তারা টেন্ডার নিয়ে রেললাইন নির্মাণ করেছেন। এখান থেকে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছেন। জনগণের জন্য যে ট্রেন চালু করা দরকার, সেটা তাদের উদ্দেশ্যে ছিল না।

তারেক রহমানের নেতৃত্বে নির্বাচিত সরকার গোপালগঞ্জের মানুষের কথা চিন্তা করে ক্ষমতায় আসার ৬ মাসের মধ্যে ট্রেন চালু করেছেন।

গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ডা. কে. এম বাবর বিশেষ অতিথির বক্তব্যে বলেন, গোপালগঞ্জে রেললাইন নির্মাণের পর গোপালগঞ্জ থেকে একটি ট্রেন চালু হয়েছিল রাজশাহীগামী। এটা গোপালগঞ্জবাসী তেমন কোনো কাজে আসেনি। আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল আমরা নির্বাচিত হলে গোপালগঞ্জ থেকে ঢাকা ট্রেন চালু করব।

এই ট্রেনে আপনারা মাত্র ২৯০ টাকায় গোপালগঞ্জ আসা-যাওয়া উভয়ই করতে পারবেন। আমরা নির্বাচিত হওয়ার পর থেকে এই ট্রেনটা চালু করার জন্য কাজ করেছি। এখন যে ট্রেন চালু হয়েছে এটা আমাদের গোপালগঞ্জের জন্য ট্রেন না। আগামী ডিসেম্বর মাসে আমাদের নতুন ট্রেন আসবে। সেখানে এসি বগি, চেয়ার কোচসহ সবই থাকবে। আমরা গোপালগঞ্জের উন্নয়্নের জন্য, সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছি। আগামীতে গোপালগঞ্জের সব ধরনের উন্নয়নমূলক কাজ হবে।

গোপালগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক শরীফ রফিকুউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে, সন্ধ্যা ৭টা ১০ মিনিটে পদ্মাসেতু হয়ে ঢাকা থেকে অভিযাত্রী কমিউটার ট্রেন গোপালগঞ্জ স্টেশনের এসে পৌঁছলে শত শত মানুষ ট্রেনে আগত গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম, গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে. এম বাবর, গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীসহ গোপালগঞ্জ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের ফুলেল শুভেচ্ছা জানান বিভিন্ন শ্রেণিপেশার সাধারণ মানুষ।

এ সময় প্রথম ট্রেনে  গোপালগঞ্জ আসা যাত্রীদেরও স্বাগত জানান তারা। গোপালগঞ্জ স্টেশনে ট্রেন আসছে এই খবরে বিকেলেই গোপালগঞ্জ স্টেশনে উৎসুক জনতার ভিড় জমে। তারা আনন্দ-উৎসাহে মেতে ওঠে ।পরে রাত ৮টা ৫ মিনিটে গোপালগঞ্জ স্টেশন থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ট্রেনটি ছেড়ে যায়। গোপালগঞ্জ থেকে ঢাকা অথবা ঢাকা থেকে গোপালগঞ্জ যেতে ১৪৫ টাকার টিকিট কাটতে হবে যাত্রীদের। এতে যাত্রী সাধারণ ব্যাপক খুশি বলে অভিমত জানিয়েছেন।

এখন থেকে শনিবার বাদে প্রতিদিন ঢাকা থেকে ৩টা ১৫ মিনিটে গোপালগঞ্জের উদ্দেশ্যে ও গোপালগঞ্জ থেকে  সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা