× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মির্জাপুর ইউনিয়ন ভূমি অফিস

অফিস সহায়ক রিনা রানীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

মিঠাপুকুর (রংপুর) প্রতিবেদক

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬ ১০:০৮ এএম

মিঠাপুকুর উপজেলার ১৬ নম্বর মির্জাপুর ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক শ্রীমতী রিনা রানী দেবনাথ। ছবি: সংগৃহীত

মিঠাপুকুর উপজেলার ১৬ নম্বর মির্জাপুর ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক শ্রীমতী রিনা রানী দেবনাথ। ছবি: সংগৃহীত

রংপুরের মিঠাপুকুর উপজেলার ১৬ নম্বর মির্জাপুর ইউনিয়ন ভূমি অফিসের (তহসিল অফিস) অফিস সহায়ক শ্রীমতী রিনা রানী দেবনাথের বিরুদ্ধে ব্যাপক ঘুষ লেনদেন, নথি জালিয়াতি ও নামজারি (খারিজ) বাণিজ্যের অভিযোগ উঠেছে।

দীর্ঘ ‘১৩ বছর’ একই অফিসে কর্মরত থাকার সুবাদে ১৬টি মৌজার সাধারণ মানুষকে জিম্মি করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার বিবরণ তুলে ধরে রংপুর জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী রফিকুল ইসলাম।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত রিনা রানী সি.এস, এস.এ ও আর.এস খতিয়ানের মূল ভলিউম বই ইচ্ছাকৃতভাবে গোপন রেখে পরবর্তীতে অতিরিক্ত টাকার বিনিময়ে সেবাগ্রহীদের তা সরবরাহ করেন।

এছাড়া সরকার নির্ধারিত ১১৭০ টাকার নামজারি ফি-এর স্থলে তিনি গ্রাহকদের কাছ থেকে ৮ থেকে ১০ হাজার টাকা এবং ফাইল প্রসেসিং বাবদ আরও ১০০০ টাকা অতিরিক্ত দাবি করেন।

ভূমি উন্নয়ন কর বাবদ ২০০০ টাকা আদায় করে গ্রাহককে মাত্র ৫২ টাকার রসিদ প্রদান, ভুয়া নোটিশ জারি, অফিসের গোপনীয় নথি টাকার বিনিময়ে সরবরাহ এবং স্বামীর মাধ্যমে দলিল সংক্রান্ত কাজ করার জন্য সেবাগ্রহীতাদের চাপ দেওয়ার মতো একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

ভুক্তভোগী রফিকুল ইসলাম বলেন, “ঘটনা শতভাগ সত্য। আমরা সাধারণ সেবাগ্রহীতারা ভূমি অফিসে গেলে পদে পদে হয়রানির শিকার হই। রিনা রানী দেবনাথ দীর্ঘ ১৩ বছর একই টেবিলে থেকে পুরো সেবা ব্যবস্থা জিম্মি করে ফেলেছেন। আমার কাছ থেকেও বহু টাকা নিয়েছেন ওই কর্মচারী। আমরা এই দুর্নীতিবাজ কর্মচারীর দ্রুত অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

অভিযোগের বিষয়ে জানতে চাইলে শ্রীমতী রিনা রানী দেবনাথ সাংবাদিকদের ওপর চড়াও হয়ে বলেন, “আমাকে এখান থেকে সরানোর জন্য অনেকে নানাভাবে লেখালেখি করছেন। আপনারা নিজেরাই অভিযোগ দিয়ে আমাকে সরাই দেন।”

তিনি বলেন, “ডিসি স্যার আমাকে মৌখিকভাবে এখানে রেখেছিলেন। আমি ১৩ বছর ধরে আছি নাকি সাড়ে তিন বছর, তা আমার অফিস ভালো জানে। আমি অভিযোগকারী রফিকুলকে চিনি না। এগুলো কোনো চক্রের কাজ।”

নিজেকে নির্দোষ দাবি করে তিনি আরও বলেন, “ আমার বিরুদ্ধে সব অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। একটি স্বার্থান্বেষী মহল আমাকে সামাজিকভাবে হেয় করতে অপপ্রচার চালাচ্ছে।”

এ বিষয়ে মিঠাপুকুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক জামান জানান, “এই বিষয়ে আমি কোনও অভিযোগ পাইনি, তাই বিষয়টি আমার জানা নেই। জেলা প্রশাসক স্যার বরাবর কোনো অভিযোগ গিয়েছে কি না সে বিষয়েও আমি অবগত নই। অভিযোগ হয়ে থাকলে, তদন্ত সাপেক্ষে অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।”

রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন জানান, একটি লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মচারীর বিরুদ্ধে কঠোর বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা