× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পঞ্চগড়ে ৩৯ লাখ টাকার ভারতীয় ট্যাপেন্টাডল উদ্ধার

পঞ্চগড় প্রতিবেদক

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬ ২২:৩৪ পিএম

পঞ্চগড়ের বোদা উপজেলার ধামেরঘাট এলাকায় অভিযান চালিয়ে ১৩ হাজার পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পঞ্চগড়ের বোদা উপজেলার ধামেরঘাট এলাকায় অভিযান চালিয়ে ১৩ হাজার পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পঞ্চগড়ের বোদা উপজেলার ধামেরঘাট এলাকায় অভিযান চালিয়ে ১৩ হাজার পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা ট্যাপেন্টাডল ট্যাবলেটের আনুমানিক সিজার মূল্য ৩৯ লাখ টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, রবিবার রাতে সীমান্ত পিলার ৭৭৭/এমপি থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে  নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর অধীন ধামেরঘাট বিওপির একটি বিশেষ টহল দল বোদা উপজেলার ধামেরঘাট লাহেরিপাড়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৩ হাজার পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধার করা ট্যাপেন্টাডল ট্যাবলেটের আনুমানিক সিজার মূল্য ৩৯ লাখ টাকা। আটককৃত ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটের সিজার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নীলফামারী ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাইফুর হাসান মাহমুদ বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধামেরঘাট এলাকায় অভিযান চালিয়ে ১৩ হাজার পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা