× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিলেট শিক্ষা বোর্ড

পাঁচ বছরে পাসের হার সর্বনিম্ন

সিলেট প্রতিবেদক

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬ ২২:০৫ পিএম

সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উচ্ছ্বাস। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উচ্ছ্বাস। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ যা গত পাঁচ বছরের তুলনায় সর্বনিম্ন।

সোমবার সকাল ১০টার দিকে সিলেট শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াসমিন।

বোর্ডের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ২০২২ সালে সিলেটে পাসের হার ছিল ৭৮ দশমিক ৮২ শতাংশ, ২০২৩ সালে ৭৬ দশমিক ০৬ শতাংশ, ২০২৪ সালে ৭৩ দশমিক ০৫ শতাংশ, ২০২৫ সালে ৬৮ দশমিক ৫৭ শতাংশ ও চলতি বছরে ৫৮ দশমিক ৩৩ শতাংশ।

পাসের হার কমা প্রসঙ্গে প্রফেসর বিলকিস ইয়াসমিন বলেন, পরিবর্তিত সিলেবাস ও শিক্ষক সঙ্কটের কারণে পাসের হার কমেছে। সারাদেশের মধ্যেও পাসের হারে পেছনের দিকে অবস্থান সিলেটের।

ঘোষিত ফলাফল অনুযায়ী, বোর্ডের অধীনে এবছর মোট ৮৯ হাজার ৪২১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫১ হাজার ৯৫৭ জন। এ বছর বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৮৩৬ জন শিক্ষার্থী। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৩ হাজার ৬১৪ জন। সে হিসাবে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ২২২ জন। পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে ছাত্রদের তুলনায় এগিয়ে রয়েছে ছাত্রীরা।

এছাড়া সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এবার ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

জেলাভিত্তিক হিসাবে পাসের হারে এগিয়ে রয়েছে সুনামগঞ্জ এবং জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে এগিয়ে মৌলভীবাজার। তবে পরীক্ষার্থীর সংখ্যার দিক থেকে চার জেলার মধ্যে শীর্ষে সিলেট।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা