× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছোবলকৃত সাপসহ হাসপাতালে নারী

পঞ্চগড় প্রতিবেদক

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬ ২১:২২ পিএম

সোমবার ভোরে চৈতী রানীকে পঞ্চগড়ের বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। ছবি: সংগৃহীত

সোমবার ভোরে চৈতী রানীকে পঞ্চগড়ের বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। ছবি: সংগৃহীত

ঘুমিয়ে থাকা অবস্থায় চৈতী রানী (৫৫) নামের নারীকে ছোবল দেয় শঙ্খিনী বা শাঁখামুখী নামের বিষধর একটি সাপ। পরে মাছ ধরার কোঁচ (বিশেষ যন্ত্র) দিয়ে সাপটি আটকে সেটি নিয়ে হাসপাতালে হাজির হন ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলার ওই নারী ও তার স্বজনরা।

সাপটি বিষধর শনাক্ত করে তাকে অ্যান্টিভেনম ইনজেকশন দিয়েছেন জরুরি বিভাগের চিকিৎসক।

সোমবার ভোরে চৈতী রানীকে পঞ্চগড়ের বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এর আগে রাত সাড়ে তিনটার দিকে ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলার দারাজগাঁও এলাকায় বিষধর সাপের ছোবল খান চৈতী রানী নামের ওই নারী। তিনি ওই এলাকার কুলীন চন্দ্র রায়ের স্ত্রী।

চৈতী রানীর পরিবারের বরাত দিয়ে দেবীপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য কমিরুল ইসলাম বলেন, রাত সাড়ে ৩টার পর তার প্রতিবেশী কুলীন চন্দ্র রায় কল করে দ্রুত তাদের বাড়িতে যেতে বলেন। গিয়ে দেখি কুলীনের স্ত্রী চৈতী রানীর বাঁ পায়ে সাপ ছোবল দিয়েছে। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) জাহিদ হাসান বলেন, ওই নারীর বাঁ পায়ে সাপের কামড়ের দাগ ছিল এবং সাপের একটি দাঁত সেখানে লেগে ছিল। রোগীর সঙ্গে সাপটি আনায় দ্রুত চিকিৎসা দিতে সুবিধা হয়েছে। ছোবল দেওয়া সাপটি ‘বেন্ডেড ক্রেইট’ বা শঙ্খিনী/শাঁখামুখী। এটি বিষধর সাপ। এ ধরনের সাপ সাধারণত ঘুমন্ত মানুষকেই কামড় দেয়। রোগীকে অ্যান্টিভেনম দেওয়া হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা