× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাসের হারে এবারও দ্বিতীয় যশোর বোর্ড

যশোর প্রতিবেদক

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬ ২০:৪৯ পিএম

আপডেট : ১০ আগস্ট ২০২৬ ২১:০৬ পিএম

যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষাথীদের উল্লাস। ছবি: বাসস

যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষাথীদের উল্লাস। ছবি: বাসস

এসএসসি পরীক্ষায় পাসের হারে এবারও দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে যশোর শিক্ষা বোর্ড। তবে গত বছরের তুলনায় এবার বোর্ডটিতে পাসের হার ও জিপিএ-৫ দুটিই কমেছে। যশোর বোর্ডে এবার পাসের হার ৬৬ দশমিক ২৭ শতাংশ, যা গত বছরের তুলনায় ৭ দশমিক ৪২ শতাংশ কম।

বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, বিশেষ করে ইংরেজি ও গণিতে পাসের হার কমে যাওয়ায় সার্বিক ফলাফলে এর প্রভাব পড়েছে। 

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম হোসেন আলী জানান, গত বছর যশোর বোর্ডে ১ লাখ ৩৮ হাজার ৮৫১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ১ লাখ ২ হাজার ৩১৯ জন পাস করেছিল। জিপিএ-৫ পেয়েছিল ১৫ হাজার ৪১০ জন। চলতি বছর যশোর বোর্ডে মোট ১ লাখ ৩২ হাজার ৯৪০ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৮৮ হাজার ৯৭ জন। জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৪৭৮ জন। তিনি বলেন, গত বছরের তুলনায় পাসের হার কিছুটা কমলেও এটিই প্রকৃত ফলাফল। 

বোর্ড কর্তৃপক্ষ বলছে, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নেওয়া হয়েছে। শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের যথাযথ নজরদারি এবং উত্তরপত্রের যথাযথ মূল্যায়নের ভিত্তিতেই ফলাফল প্রস্তুত করা হয়েছে। পরীক্ষার্থীদের কোনো গ্রেস মার্ক বা বাড়তি সুবিধা দেওয়া হয়নি।

এসএসসিতে শতভাগ পাস ৩৬ স্কুল, শতভাগ ফেল ১১টি 

যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় এবার শতভাগ পাস করেছে ৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা; গত বছর এই সংখ্যা ছিল ৭৫টি। আর শতভাগ ফেল করেছে ১১টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গত বছর এই সংখ্যা ছিল দুটি। বিষয়টি নিশ্চিত করেছে যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এসএম হোসেন আলী।

যশোর বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় এবার ২ হাজার ৫৮১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছিল। যশোর বোর্ড সূত্র জানায়, ২০২৪ সালে শতভাগ পাস করেছিল ৪২২টি স্কুলের শিক্ষার্থীরা, ২০২৩ সালে শতভাগ পাসের প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ১৯৩টি। আর ২০২২ সালে শতভাগ উত্তীর্ণ প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৫১৩টি।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা