× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

করতোয়া নদীতে নেমে কলেজছাত্র নিখোঁজ

বগুড়া অফিস

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬ ১৮:৫৩ পিএম

প্রতীকী ছবি/এআই

প্রতীকী ছবি/এআই

বগুড়ায় বন্ধুদের সঙ্গে ফুটবল খেলা শেষে করতোয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন মুহিব হাসান শ্রাবণ নামের এক কলেজছাত্র। 

সদর উপজেলার ইছাইদহ এলাকায় সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ মুহিব ওই এলাকার মামুন প্রামাণিকের ছেলে এবং বগুড়া জয়নুল আবেদীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, সোমবার দুপুরে ১০ থেকে ১৫ জন বন্ধু মিলে ইছাইদহ এলাকায় ফুটবল খেলেন। খেলা শেষে তারা দল বেঁধে পাশের করতোয়া নদীতে গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে বন্ধুরা খেয়াল করেন যে মুহিব তাদের সঙ্গে নেই। তাৎক্ষণিকভাবে নদীতে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে স্থানীয় লোকজনকে জানানো হয়।

পরে খবর পেয়ে বগুড়া ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও তার সন্ধান না পাওয়ায় রাজশাহী থেকে বিশেষ ডুবুরি দলের সহায়তা চাওয়া হয়। বিকেল পাঁচটার দিকে রাজশাহী থেকে আসা বিশেষ ডুবুরি দল উদ্ধারকাজে যোগ দেয়। এ রির্পোট লেখা পর্যন্ত নদীতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

বগুড়া সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজু হোসেন পাইকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফুটবল খেলে নদীতে গোসল করার সময় মুহিব হঠাৎ পানিতে তলিয়ে নিখোঁজ হন। বর্তমানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধারে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা